Sambit Patra: ভগবান জগন্নাথ মোদীর ভক্ত, পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর দাবিতে ক্ষোভ ওডিশা জুড়ে

বেফাঁস মন্তব্যর জন্য মাঝেমাঝেই খবরে আসেন বিজেপি-র জাতীয় স্তরের মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। গতবার হেরে যাওয়া সম্বিত এবারও পুরী লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন। আর প্রচারে বেরিয়ে সম্বিত বলে বসলেন, ভগবান জগন্নাথও নরেন্দ্র মোদীর ভক্ত।

Sambit Patra: ভগবান জগন্নাথ মোদীর ভক্ত, পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর দাবিতে ক্ষোভ ওডিশা জুড়ে
Sambit Patra (Photo Credit: ANI)

পুরী, ২০ মে: বেফাঁস মন্তব্যর জন্য মাঝেমাঝেই খবরে আসেন বিজেপি-র জাতীয় স্তরের মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। গতবার হেরে যাওয়া সম্বিত এবারও পুরী লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন। আর প্রচারে বেরিয়ে সম্বিত বলে বসলেন, ভগবান জগন্নাথও নরেন্দ্র মোদীর ভক্ত। পুরীর বিজেপি প্রার্থীর মুখে এমন কথা শুনে ক্ষোভ ওডিশায়। মোদীর প্রশংসা করতে গিয়ে সম্বিত এক ওডিশা টিভি চ্যানেলের সাক্ষাতকারে বলে বসেন,  ভগবান জগন্নাথও মোদীর ভক্ত।

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সোশ্যাল মিডিয়া পোস্টে নিন্দা করে লিখলেন,"মহাপ্রভু জগন্নাথ একজন মানুষের ভক্ত বলাটা ভগবানের অপমান। সম্বিত পাত্র এমন কথা বলে গোটা দুনিয়ার কোটি কোটি ওড়িয়া ও প্রভু জগন্নাথের ভক্তদের ভাবাবেগে আঘাত করেছেন।"

দেখুন খবরটি

কংগ্রেসও সম্বিত পাত্র-র মন্তব্যের নিন্দা করেছে। চাপে পড়ে সম্বিত পরে ক্ষমা চেয়ে নিলেও দলের মুখপাত্র-র এমন বেফাঁস মন্তব্যে বেজায় অস্বস্তিতে বিজেপি। ওডিশায় আবার লোকসভার সঙ্গে বিধানসভা ভোটও চলছে।

(The above story first appeared on LatestLY on May 20, 2024 10:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).