Sam Pitroda On Illegal Migrants: বাংলাদেশ থেকে আসা 'অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেওয়া হোক', মন্তব্য রাহুল-ঘনিষ্ঠ স্যাম পিত্রোদার, পালটা কটাক্ষ বিজেপির

কংগ্রেস নেতা আরও বলেন, যদি এই সব অনুপ্রবেশকারীদের জন্য একটু সমস্যায় পড়তে হয় ভারতীয়দের, তাহলে মানিয়ে নেওয়া উচিত। অনুপ্রবেশে করে যাঁরা ভারতে আসছেন, তাঁদের আসতে দেওয়া উচিত।

Sam Pitroda On Illegal Migrants: বাংলাদেশ থেকে আসা 'অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেওয়া হোক', মন্তব্য রাহুল-ঘনিষ্ঠ স্যাম পিত্রোদার, পালটা কটাক্ষ বিজেপির
Sam Pitroda (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৮ জানুয়ারি: ফের বিতর্কে স্যাম পিত্রোদা (Sam Pitroda)। এবার অবৈধ অনুপ্রবেশকারীদের ( Illegal Migrants) নিয়ে সওয়াল করে বিতর্কে জড়ালেন কংগ্রেসের (Congress) এই অন্যতম প্রধান মুখ। স্যাম পিত্রোদা বলেন, বিশ্ব উষ্ণায়ন নিয়ে কেউ ভাবেন না। কেউ নিজের পৃথিবীর আবহাওয়ার কথা ভাবেন না। প্রত্যেকে ব্যস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে। অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বহু গরীব মানুষ ভারতে আসেন। যদিও অবৈধভাবে অনুপ্রবেশ একেবারেই ঠিক নয়। তবে অর্থকষ্টে পড়েই এই সমস্ত মানুষ অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে আসেন বলে মন্তব্য করেন স্যাম পিত্রোদা। ফলে বাংলাদেশি থেকে শুরু করে সংখ্যালঘুদের নিয়ে পিছনে বেশি করে পড়া হচ্ছে বলে কটাক্ষ করেন পিত্রোদা।

কংগ্রেস নেতা আরও বলেন, যদি এই সব অনুপ্রবেশকারীদের জন্য একটু সমস্যায় পড়তে হয় ভারতীয়দের, তাহলে মানিয়ে নেওয়া উচিত। অনুপ্রবেশে করে যাঁরা ভারতে আসছেন, তাঁদের আসতে দেওয়া উচিত। কিন্তু অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া উচিত একটু। কিন্তু কেউ নিজের জায়গা ছাড়তে চান না। কিছু ভাগ করতে চান না। সব সময় সবাই নিজের হাত না খুলে আরও বড় বড় গ্রাস নিতে চান। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে এমনই মন্তব্য করেন কংগ্রেসের স্যাম পিত্রোদা।

শুনুন কী বললেন স্যাম পিত্রোদা...

Illegal Migrants

স্যাম পিত্রোদার অনুপ্রবেশকারীদের পক্ষ নেওয়ার পরই বিজেপির পক্ষে তোপ দাগা হয়। রাহুল গান্ধীর ডান হাত স্যাম পিত্রোদা কীভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে সওয়াল করছেন, তা নিয়ে চরম কটাক্ষ করা হয় বিজেপির তরফে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).