BJP Ready With Laddus: ফল ঘোষণার আগেই জয়ের খুশিতে ১০ হাজার লাড্ডু তৈরি বিজেপির, গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

টানা তিনবার দেশের ক্ষমতায় বসে নজির গড়বেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করছে বিজেপি। আসমুদ্র হিমাচলের বিজেপি কর্মী-সমর্থকরা পুরোপুরি নিশ্চিত এই বিষয়ে।

BJP Ready With Laddus: ফল ঘোষণার আগেই জয়ের খুশিতে ১০ হাজার লাড্ডু তৈরি বিজেপির, গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মুম্বই, ৩ জুন: টানা তিনবার দেশের ক্ষমতায় বসে নজির গড়বেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করছে বিজেপি। আসমুদ্র হিমাচলের বিজেপি কর্মী-সমর্থকরা পুরোপুরি নিশ্চিত এই বিষয়ে। ভোটের আগে থেকেই বিশ্বাসটা ছিল, ভোট কম পড়ায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু এক্সিট পোল দেখে গেরুয়া সমর্থকরা পুরোপুরি নিশ্চিত এবার অন্তত সাড়ে ৩০০ আসনে জিতে ক্ষমতায় ফিরছেন মোদী। আর এই কারণে ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে সব চেষ্টাই করছে বিজেপি শিবির।

কাল, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্টির সদর দফতরে এলে রাজকীয় সংবর্ধনা দেওয়া হতে পারে। রাজ্যে রাজ্যে বিজয় মিছিলও হবে। গেরুয়া রঙের আবিরের চাহিদাও আকাশছোঁয়া।

এদিকে বিজেপির জয়ের খুশিতে মুখ মিষ্টি করতে লাড্ডু তৈরি হয়ে গেল। মুম্বইয়ে বিজেপির প্রাক্তন বিধায়ক অতুল শাহ এই লাড্ডু তৈরির পিছনে বড় ভূমিকা নিলেন।

দেখুন ভিডিয়ো

মুম্বইয়ের বিজেপি নেতা অতুল জানালেন, "আমাদের সংস্কৃতি হল প্রতিটি জয় এবং খুশিতে মিষ্টি মুখ করা। অনেক ভোট ও আসন নিয়ে প্রধানমন্ত্রী জিতছেন। তাই সেই খুশিতে মানুষদের আমরা লাড্ডু বিতরণ করব। যে বাক্সে আমরা লাড্ডু দেবো, তাতে আমাদের স্লোগান, "ফির এক বার মোদী সরকার, তিসরি বার মোদী সরকার"লেখা থাকবে। এখানে তাই আমরা দশ হাজার লাড্ডু তৈরি করছি।"

(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).