RPF's Dog Don: আগাম অবসরের পরেও মিলল না রেহাই! দক্ষ 'ডন'-কে নিলামে চড়াল RPF

রেলের ডিউটি থেকে অবসর গ্রহণের পরেও তাকে নিলামে চড়িয়ে ১০৫৫০ টাকায় বিক্রি করে দেওয়া হল অন্য মালিকের কাছে।

RPF's Dog Don: আগাম অবসরের পরেও মিলল না রেহাই! দক্ষ 'ডন'-কে নিলামে চড়াল RPF
ডন (Photo Credits: ANI)

মথুরা: কোনও কাজে দক্ষতা বেশিরভাগ ক্ষেত্রেই প্রশংসা কুড়োলেও অনেকের বেলায় ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। যেমনটা ঘটল মথুরার (Mathura) রেলওয়ে সুরক্ষা বলে (Railway Protection Force) কর্মরত থাকা কুকুর (service dog) ডন (Don)-এর ক্ষেত্রে। রেলের ডিউটি থেকে অবসর গ্রহণের (retires) পরেও তাকে নিলামে চড়িয়ে (auctioned) ১০৫৫০ টাকায় বিক্রি করে দেওয়া হল অন্য মালিকের (owner) কাছে।

এপ্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে গিয়ে মথুরা রেলওয়ে জংশনের আরপিএফ (RPF) ডগ স্কোয়াডের (Dog squad) অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর (ASI) আর জি ভার্মা বলেন, "ডাকাতি (robbery) ও চুরি (theft)-সহ বিভিন্ন অপরাধের মামলার (cases) ক্ষেত্রে আমাদের প্রচুর সাহায্য (help) করেছে ডন। আমার খুব খারাপ (sad) লাগছে। ওকে যখন আমি পেয়েছিলাম তখন মাত্র ২ মাস বয়স ছিল ওর। প্রশিক্ষণ (trained) দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে আমার সন্তানের (child) মতো বড় (raise) করে তুলেছিলাম। কিছুদিন ধরে স্বাস্থ্যগত (Medical condition) কিছু কারণে সরকারি কাজ (govt duties) করতে পারছিল না আর। তাই ওকে নিলামে তোলা হয়।"

আরপিএফ সূত্রে খবর, ২০১৫ সালে নিয়ে আসার পর গত ৬ বছর ধরে আরপিএফকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে আসছিল বর্তমানে সাত বছর বয়সী ল্যাব্রাডর রিট্রিভার ডন। রেলওয়ে সুরক্ষ বলের ডগ স্কোয়াডে যোগ দেওয়ার পর তাকে তামিলনাড়ু ৬ মাসের জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে পাঠানো হয়। তা শেষ হওয়ার পর ও অপরাধীদের গ্রেফতার করতে আরপিএফকে প্রচুর সাহায্য করেছে। অবসর নেওয়ার পরে ওর যত্ন নিতে ও খাবারের জন্য মাসে ১০ হাজার টাকা খরচ হচ্ছিল। তাই সম্প্রতি নিলামে উঠিয়ে তাকে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

আরপিএফের আরও একজন অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর যিনি ডনকে কমান্ড দিতেন সেই রামগোপাল জানান, ডনের স্পাইনাল কর্ডে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ফলে দৌড়তে ও ঝাঁপ দিতে সমস্যা হচ্ছিল। পরীক্ষা করার পর গত ১২ সেপ্টেম্বর ওকে ডগ স্কোয়াডের জন্য শারীরিকভাবে অক্ষম বলে ঘোষণা করা হয়। তাই ২০২৫ সালে ৩১ অগাস্ট ডনের অবসর গ্রহণের দিন হলেও ওকে আগাম অবসর দিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ডনের নিলামে হাজির হয়েছিলেন চারজন ক্রেতা। দর শুরু হয়েছিল ৬ হাজার টাকায়। পরে মথুরার গোর্বধন চৌরাহ এলাকার এক বাসিন্দা বরুণ সাক্সেনা তাকে ১০ হাজার ৫৫০ টাকায় কিনে নেন।

(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).