Rishabh Pant: রাজ্যের তরুণদের খেলাধূলায় উৎসাহিত করতে উত্তরাখণ্ডের ছেলে ঋষভ হলেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, উচ্ছ্বসিত ঋষভ শেয়ার করলেন টুইটারে
ঘোষণা হয়েছিল আগেই। ২০২১ এর ডিসেম্বরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর এতদিন পর দিল্লির উত্তরাখণ্ড সদনে মুখোমুখি সাক্ষাৎ হল পন্থ ও ধামির। সেখানেই তাঁকে সংবর্ধনা জানিয়েছেন ধামি। সেই ছবি শেয়ার করেছেন ঋষভ পন্থ তাঁর টুইটার একাউন্টে।
भारतीय क्रिकेट टीम के होनहार खिलाड़ी व उत्तराखंड के सपूत श्री @RishabhPant17 जी को राज्य के युवाओं को खेल व स्वास्थ्य के प्रति प्रोत्साहित करने हेतु "राज्य ब्रांड एंबेसडर" बनाए जाने पर हार्दिक शुभकामनाएं। pic.twitter.com/EQ6aq6bVzh
— Pushkar Singh Dhami (@pushkardhami) August 11, 2022
(The above story first appeared on LatestLY on Aug 12, 2022 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

