kerala High Court: পোশাক মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতা, বলল কেরল হাইকোর্ট

সম্প্রতি হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ইরান। ২২ বছরের তরুণী মাহসার আমিনির মৃত্যুর পর থেকে জ্বলতে শুরু করে ইরান। মহাশার মৃত্যুর পর সেই আন্দোলনে অংশ নিতে নিজেকে পোশাকের আবরণ থেকে মুক্তি করেন ইরানের অভিনেত্রী এলনাজ নরৌজি।

kerala High Court: পোশাক মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতা, বলল কেরল হাইকোর্ট
Kerala High Court (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১৩ অক্টোবর:  মহিলারা  (Woman) যে কোনও ধরনের পোশাক পরতে পারেন। যে কোনও ধরনের পোশাক পরা মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং অধিকার। এবার এমনই মন্তব্য করল কেরল হাইকোর্ট (Kerala High Court) । সম্প্রতি হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ইরান (Iran) । ২২ বছরের তরুণী মাহসার আমিনির মৃত্যুর পর থেকে জ্বলতে শুরু করে ইরান। মহাশার মৃত্যুর পর সেই আন্দোলনে অংশ নিতে নিজেকে পোশাকের আবরণ থেকে মুক্তি করেন ইরানের অভিনেত্রী এলনাজ নরৌজি। এলনাজ নিজের সোশ্যাল হ্যান্ডেলে যখন ভিডিয়ো শেয়ার করেন, সেখানেএলনাজ শক্তিশালী বার্তা দেন।

 

এলনাজ বলেন, নগ্নতার প্রকাশ করা তাঁর উদ্দেশ্য নয়। এই ভিডিয়োর মাধ্যমে তিনি শুধু বলতে চান, পৃথিবীর যে প্রান্তেই মহিলারা থাকুন না কেন, তাঁরা যেন নিজেদের পছন্দ মত পোশাক পরতে পারেন। পৃথিবীর সব প্রান্তের মহিলারা যাতে নিজেদের পছন্দ মত পোশাক পরতে পারেন, সেই দাবিতেই তিনি নগ্ন ভিডিয়ো শেয়ার করেন বলে জানান এলনাজ নরৌজি।

(The above story first appeared on LatestLY on Oct 13, 2022 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).