Terrorists Used Chinese Apps In Pahalgam: পাকিস্তানে থাকা 'বসদের' সঙ্গে কথা বলতে পহেলগামের জঙ্গিরা কী করত? প্রকাশ্যে বিস্ফোরক গোয়েন্দা তথ্য
যে চিনা অ্যাপগুলি ভারতে নিষিদ্ধ, সেগুলি কীভাবে জঙ্গিরা ব্যবহার করতে পারল, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। ভারতের মাটিতে নিষিদ্ধ চিনা অ্যাপ ব্যবহার করতে জঙ্গিরা কাদের সাহায্য নিয়েছে, সে বিষয়েও গোয়েন্দারা সবকিছু খতিয়ে দেখছেন।
দিল্লি, ২৮ এপ্রিল: পহেলগামে (Pahalgam Terrorist Attack) যে জঙ্গিরা (Terrorist Attack) হামলা চালায়, তারা ব্যবহার করেছে চিনা অ্যাপ (Chinese App)। সেই সঙ্গে চিনা ডিভাইস ব্যবহার করেও পাকিস্তানি (Pakistan) সঙ্গীদের সঙ্গে জঙ্গিরা কথাবর্তা বলত। পহেলগাম হামলার পর এবার এমন তথ্যই প্রকাশ্যে আসছে। যে সমস্ত চিনা অ্যাপগুলি ভারতে নিষিদ্ধ, সেগুলির মধ্যে বেশ কিছু ব্যবহার করেই জঙ্গিরা পাকিস্তানে থাকা তাদের বসদের সঙ্গে কথোপকথন চালাত। যে রিপোর্টে প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
শুধু তাই নয়, ২০২০ সালে গালওয়ানে ভারত, চিন দ্বৈরথের পর থেকে বেশ কিছু চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয় ভারতের তরফে। সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে সেই চিনা অ্যাপ এবং ডিভাইস ব্যবহার করেই জঙ্গিরা নিজেদের সন্ত্রাসবাদের চ্যানেলকে আরও ছড়িয়ে দেয় এবং পাকিস্তানে থাকা তাদের বসদের সঙ্গে কথাবার্তা চালাত।
গোয়েন্দা সূত্রে খবর, ২২ এপ্রিল পহেলগামে নারকীয় হামলার পর ওই এলাকা থেক চিনা ডিভাইসের খোঁজ মিলেছে। হামলার পর একটি চাইনিজ় স্যাটেলাইট ফোন এনআইএ-র গোয়েন্দাদের হাতে এসেছে বলে খবর। যা পহেলগাম হামলার তদন্তকে আরও অগ্রসর করবে বলেই মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার পাকিস্তানি জঙ্গিরা পহেলগামের বৈসরণে হামলা চালায়। নারকীয় হামলায় প্রাণ যায় ২৬ জনের। নাম, পরিচয় জিজ্ঞাসা করে তবেই পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। যে বর্বরোচিত হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে শেষ পর্যায়ে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

