Navjot Singh Sidhu: ক্যানসার নিরাময়ের পদ্ধতি নিয়ে দাবি, ৮৫০ কোটির নোটিশ পেলেন সিধুর স্ত্রী

ছত্তিশগড় সিভিল সোসাইটির চিকিৎসক কুলদীপ সোলাঙ্কি বলেন, এই ধরনের 'মিথ্যে' দাবি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। শুধু তাই নয়, এই ধরনের দাবিতে এলোপ্যাথির উপর থেকে মানুষের বিশ্বাস, ভরসা উঠে যায়।

Navjot Singh Sidhu: ক্যানসার নিরাময়ের পদ্ধতি নিয়ে দাবি, ৮৫০ কোটির নোটিশ পেলেন সিধুর স্ত্রী
Navjot Singh Sidhu With Her Wife (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ নভেম্বর: এবার ৮৫০ কোটির নোটিশ পাঠানো হল নভজ্য়োত সিং সিধুর (Navjot Singh Sidhu) স্ত্রীকে। বিসনেস স্ট্যানডার্ড-এর খবর অনুযায়ী, নভজ্যোত কউর সিধুকে (Navjot Kaur Sidhu) ৮৫০ কোটির নোটিশ পাঠানো হয়েছে ছত্তিশগড় সিভিল সোসাইটির তরফে। এলোপ্যাথির পথে না গিয়ে চিরাচরিত ঐতিহ্যবাহী চিকিৎসায় ক্যানসার সারানোর কথা সম্প্রতি বলেন সিধু এবং তাঁর স্ত্রী নভজ্যোত। বিষয়টি নিয়ে চর্চা শুরু হলে ছত্তিশগড় সিভিল সোসাইটির তরফে নভজ্যোত সিধুকে নোটিশ পাটানো হয় বলে খবর।

ছত্তিশগড় সিভিল সোসাইটির চিকিৎসক কুলদীপ সোলাঙ্কি বলেন, এই ধরনের 'মিথ্যে' দাবি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। শুধু তাই নয়, এই ধরনের দাবিতে এলোপ্যাথির উপর থেকে মানুষের বিশ্বাস, ভরসা উঠে যায়। ক্যানসার (Cancer) রোগীরাও ওষুধ থেকে মুখ ফিরিয়ে নেন অনেক সময়। যা তাঁদের মৃত্যুর পথকে আরও প্রশস্ত করে বলে মন্তব্য করেন ওই চিকিৎসক।

আগামী এক সপ্তাহের  মধ্যে নভজ্যোত সিং সিধুর স্ত্রী যদি উপযুক্ত তথ্য প্রকাশ করতে না পারেন এ বিষয়ে, তাহলে আইনি পদক্ষেপ করা হবে বলে চিকিৎসক কুলদীপ সোলাঙ্কি মন্তব্য করেন।

(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).