Jacqueline Fernandez: জেল থেকে হুমকি দিচ্ছেন সুকেশ চন্দ্রশেখর, দিল্লি পুলিশকে অভিযোগ জ্যাকলিনের
কনম্যান সুকেশ চন্দ্রশেখের হুমকির বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ দায়ের করেন। জ্যাকলিনের অভিযোগ, জেলে থেকেই সুকেশ জ্যাকলিনকে যেমন হেনস্থা করছেন, তেমনি একাধিকবার হুমকিও দিচ্ছেন বলে খবর।
মুম্বই, ১৩ ফেব্রুয়ারি: কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) তাঁকে হুমকি দিচ্ছেন। জেলে থাকাকালীনই সুকেশ চন্দ্রশেখর তাঁকে হুমকি দিচ্ছেন। এমনই অভিযোগ করেন অভিনেত্রী জ্যাকলিন( Jacqueline Fernandez)। কনম্যান সুকেশ চন্দ্রশেখের হুমকির বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ দায়ের করেন। জ্যাকলিনের অভিযোগ, জেলে থেকেই সুকেশ জ্যাকলিনকে যেমন হেনস্থা করছেন, তেমনি একাধিকবার হুমকিও দিচ্ছেন বলে খবর।
আরও পড়ুন: Jacqueline Fernandez: বিদেশে অসুস্থ মা, বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ
সম্প্রতি ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিন ফার্নান্ডেজের। যা নিয়ে জ্যাকলিনকে বেশ কয়েকবার দিল্লি পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে। জ্যাকলিনের পাশাপাশি নোরা ফতেহিরও (Nora Fatehi) নাম জড়ান ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায়। যার জেরে নোরাকেও প্রশ্নের মুখে পড়তে হয়। ফলে দুই অভিনেত্রীর বিবাদ নিয়েও সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।
(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

