India-Pakistan: রাতভর পাকিস্তানের ড্রোন হামলা, সকালে পাঞ্জাবের জঙ্গল থেকে উদ্ধার পাক সেনার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, দেখুন
দুই দেশের উত্তেজনা পরিস্থিতিতে যাতে সাধারণ নাগরিক সজাগ এবং সচেতন থাকেন তার জন্য সাইরেনের শব্দ চণ্ডীগড়ে অব্যাহত। শুক্রবার সকাল থেকেও সাইরেন বাজতে শুরু করে চণ্ডীগড়ে। যে কোনও মুহূর্তে চন্ডীগড়ে উড়ে আসতে পারে পাকিস্তানের ছোঁড়া মিসাইল।
হামলা-পালটা হামলা। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝে দুই দেশের মধ্যেই ছড়িয়েছে উত্তেজনা। একদিনে পাকিস্তান ভারতের সাধারণ নাগরিক, সেনা বাহিনীকে নিশানা করছে। অন্যদিকে ভারতীয় সেনা বেছে বেছে পাক জঙ্গি ঘাঁটি ধংশ করছে। বৃহস্পতিবার রাতভর জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। কেবল জম্মু কাশ্মীরই নয়, রাজস্থান, পঞ্জাবের একাংশেও ডোন হামলা চালায় পাকিস্তান। ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র। চণ্ডীগড়ে (Chandigarh) বেজে ওঠে সাইরেন। তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় সমস্ত আলো। শুক্রবার সকালে পাঞ্জাবের (Punjab) জঙ্গলে মিলল পাক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। হোশিয়ারপুরে বড় রাস্তার ধারের এক জঙ্গলে রাতে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমত স্থম্ভিত স্থানীয়রা।
দুই দেশের উত্তেজনা পরিস্থিতিতে যাতে সাধারণ নাগরিক সজাগ এবং সচেতন থাকেন তার জন্য সাইরেনের শব্দ চণ্ডীগড়ে অব্যাহত। শুক্রবার সকাল থেকেও সাইরেন বাজতে শুরু করে চণ্ডীগড়ে। যে কোনও মুহূর্তে চন্ডীগড়ে উড়ে আসতে পারে পাকিস্তানের (Pakistan) ছোঁড়া মিশাইল। যার জন্যে নাগরিকদের সতর্ক করছে স্থানীয় প্রশাসন।
পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ:
#WATCH | Remnants of a missile fired by Pakistan found in Punjab's Hoshiarpur pic.twitter.com/20tCMwVdXA
— ANI (@ANI) May 9, 2025
প্রশাসনের নিদেশ, চণ্ডীগড়বাসী যেন এই মুহূর্তে কেউ বাড়ির বাইরে না বের হন। ঘরের দরজা, জানলা বন্ধ রাখতে বলা হয়েছে। কেউ যেন ব্যালকনিতে এসে না দাঁড়ান সেই বিষয়েও সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। চন্ডীগড়ের বায়ুসেনা ছাউনি থেকে শুক্রবার সকালেই এয়ার সাইরেন বাজানো হয়। এয়ার সাইরেন বাজিয়ে প্রত্যেককে সতর্ক হয়েছে। ভারত-পাকি উত্তেজনা পরিস্থিতিতে সেখানকার মানুষ যেন অত্যন্ত সতর্ক এবং সচেতনভাবে থাকেন, সেই আবেদনও জানানো হয় প্রশাসনের তরফে।
(The above story first appeared on LatestLY on May 09, 2025 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

