Ram Mandir: রামমন্দির প্রাণপ্রতিষ্ঠার তৃতীয় দিনেও রামলালার দর্শনে ভক্তদের ভিড়, জয় শ্রী রামের স্লোগান, দেখুন ভিডিও

রাম জন্মভূমি ট্রাস্টের ঠিক করা সময় হিসাবে মন্দির খোলার সময় সকাল ৭টা থেকে। তবে ভোর ৩টা থেকেই রামজন্মভূমি পথে ভক্তরা আসতে শুরু করেছেন।

Ram Mandir: রামমন্দির প্রাণপ্রতিষ্ঠার তৃতীয় দিনেও রামলালার দর্শনে ভক্তদের ভিড়, জয় শ্রী রামের স্লোগান, দেখুন ভিডিও
Ram Mandir que in 3rd day Photo Credit: Twitter@ANI

অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের তৃতীয় দিনে  রামলালার দর্শন পেতে রামপথে ভক্তদের বিশাল ভিড়। গতকাল (২৩ জানুয়ারি,মঙ্গলবার) রামলালার দর্শনে রাম ভক্তদের ভিড় এতটাই হয়েছিল যে ভিড় সামলাতে কিছুক্ষণ দর্শন বন্ধও রাখতে হয়েছিল। রাম জন্মভূমি ট্রাস্টের ঠিক করা সময় হিসাবে মন্দির খোলার সময় সকাল ৭টা থেকে। তবে ভোর ৩টা থেকেই রামজন্মভূমি পথে ভক্তরা আসতে শুরু করেছেন। সংবাদ সংস্থা এএনআই এর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে  কনকনে ঠান্ডায় ভক্তরা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রামলালার দর্শন পেতে জয় শ্রী রাম স্লোগান দিচ্ছেন। আপনিও দেখুন সেই ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).