Jagdeep Dhankhar On Women Reservation Bill: 'হিন্দু পঞ্জিকা মতে মোদির জন্মদিনেই পাশ মহিলা সংরক্ষণ বিল', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন জগদীপ ধনখড়

বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় বিরোধিতা ছাড়াই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। লোকসভা বিপক্ষে দুটি ভোট পড়়লেও রাজ্যসভা ২১৫ জন সাংসদই বিলের পক্ষে মত দিয়ে ঐতিহাসিক বিলটিকে আইনে পরিণত করেছেন।

Jagdeep Dhankhar On Women Reservation Bill: 'হিন্দু পঞ্জিকা মতে মোদির জন্মদিনেই পাশ মহিলা সংরক্ষণ বিল', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন জগদীপ ধনখড়

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় বিরোধিতা ছাড়াই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। লোকসভা বিপক্ষে দুটি ভোট পড়়লেও রাজ্যসভা ২১৫ জন সাংসদই বিলের পক্ষে মত দিয়ে ঐতিহাসিক বিলটিকে আইনে পরিণত করেছেন। বিষয়টি চূড়ান্ত হতেই রাজ্যসভায় একটি বিষয় খোলসা করেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় (Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar)।

তিনি হাসতে হাসতে বলেন, "হিন্দু পঞ্জিকা (Hindu calendar) মতে কাকতালীয় ভাবেই আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Prime Minister Narendra Modi's birthday)।" ভিডিয়োতে দেখা যাচ্ছে, উপরাষ্ট্রপতি যখন এই কথা বলছেন তখন সবার উদ্দেশ্যে জোড়হাত করে প্রণাম দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে। আরও পড়ুন: Rajya Sabha Passes Women's Reservation Bill: বিরোধিতা ছাড়াই রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Sep 21, 2023 11:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).