Rajasthan: রাজস্থানের মোরওয়ানিতে ব্রিজ পার করতে গিয়ে জলে আটকে ২ জন, পরে উদ্ধার ক্রেনের সাহায্যে
হাইড্রলিক ক্রেন এনে ২ জনকে উদ্ধার করা হয়
রাজস্থানের মোরওয়ানিয়াতে ব্রিজ পারাপার করতে গিয়ে বিপত্তি। প্রবল জলের চাপে ব্রিজের ওপরেই আটকে পড়ে ২ জন। প্রবল বৃষ্টিতে জল বাড়ার কারণে জলের চাপ বেড়ে যায় যার ফলে ব্রিজের ওপর দিয়ে বইতে শুরু করে জল। সেই জলের মধ্যেই বািক নিয়ে পারাপারে চেষ্টায় ছিল ২ বাইক আরোহী। তারা ব্রিজটি পার করতে গেলেই প্রবল জলের চাপের মধ্যে পড়ে আটকে পড়ে। ব্রিজের পাশে লাগানো খুটি ধরে উদ্ধারের অপেক্ষায় থাকে তারা।
পরে একটি হাইড্রলিক ক্রেন এসে তাদেরকে ব্রিজ থেকে উদ্ধার করে। পরে তাদের বাইকটিকেও উদ্ধার করা হয় ব্রিজ থেকে।
প্রবল বৃষ্টির জেরে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন এলাকায় কোথাও ভূমিধ্বস তো কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় জলমগ্ন বহু এলাকার রাস্তাঘাট উপদ্রুত এলাকায় সাধারণ মানুষদের উদ্ধার করার কাজ চালাচ্ছে এনডিআরএফ।
#WATCH | Rajasthan | Two youths were stuck on a bridge in Morwaniya, Udaipur while trying to cross it on their motorcycle even when the nearby river swelled and overflowed due to incessant heavy rainfall. They were later rescued by Civil Defence with the help of a hydraulic… pic.twitter.com/TAIiTNzgOa
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 26, 2023
(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

