Rajasthan Horror: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রেমিকের সামনে দলিত কিশোরীকে গণধর্ষণ, ভয়াবহ ঘটনা যোধপুরে
নিবার বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে হাজির হয়ে আশ্রয় খুঁজতে শুরু করে ওই ২ জন। ১৮ বছরের কম বয়স হওয়ায় ওই কিশোরী এবং তার প্রেমিককে কেউ থাকার জায়গা দেননি। এরপর সুযোগ বুঝে ওই কিশোরী এবং তার প্রেমিকের কাজ ৩ জন হাজির হয় সাহায্যের নাম করে।
যোধপুর, ১৭ জুলাই: ফের ভয়াবহ ঘটনা রাজস্থানে (Rajasthan)। রবিবার বিকেল ৪টে নাগাদ রাজস্থানের যোধপুর থেকে সামনে আসে গণধর্ষণের ঘটনা। যেখানে ১৭ বছরের এক দলিত কিশোরীকে ৩ জন মিলে একযোগে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, আজমেঢ়ের বাসিন্দা ১৭ বছরের এক কিশোরীকে প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়ে। শনিবার বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে হাজির হয়ে আশ্রয় খুঁজতে শুরু করে ওই ২ জন। ১৮ বছরের কম বয়স হওয়ায় ওই কিশোরী এবং তার প্রেমিককে কেউ থাকার জায়গা দেননি। এরপর সুযোগ বুঝে ওই কিশোরী এবং তার প্রেমিকের কাজ ৩ জন হাজির হয় সাহায্যের নাম করে।
সমুদ্র সিং, ভট্টম সিং এবং ধরমপাল সিং নামে ৩ যুবক ওই কিশোরী এবং তার প্রেমিককে ট্রেনে করে আজমেঢ় শরিফ পাড়ি দেওয়ার কথা বলে। এরপর পাওয়াটা শরিফের কাছে শনিবার রাতভর অপেক্ষার পর ওই কিশোরীর প্রেমিককে ধরে তারা হেনস্থা করে, বেধে রাখে। এরপর প্রেমিকের সামনেই ওই কিশোরীকে ধরে গণধর্ষণ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বিশ্ববিদ্যালয়েরক্যাম্পাসের মধ্যে ঢুকে ওই কিশোরীর উপর ৩ জন মিলে অত্যাচার চালায় বলে খবর। রবিবার ভোরে ওই ৩ যুবক পালিয়ে গেলে, কিশোরীর বন্ধু সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে।
বর্তমানে পুলিশের হেফাজত নিরাপদে রয়েছে ওই কিশোরী এবং তার প্রেমির। সেই সঙ্গে অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
(The above story first appeared on LatestLY on Jul 17, 2023 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

