Rajasthan: রাজস্থানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, দুর্নীতি নিয়ে কংগ্রেসকে আক্রমন জে পি নাড্ডার
পরিবর্তন যাত্রায় এসে কংগ্রেসকে তীব্র আক্রমন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার
পরিবর্তন যাত্রায় এসে রাজস্থানের কংগ্রেস সরকারের ওপর তীব্র আক্রমন শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সামনেই রাজস্থানে বিধানসভার নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন যাত্রার সূচনা করেছে বিজেপি। মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি জানান, " কংগ্রেস মানেই লুঠ, দুর্নীতি, নৃশংসতা, এবং খারাপ সরকার।" পরিবর্তন সংকল্প যাত্রা মানুষের কাছে যাবে এবং কংগ্রেস সরকারের দুর্নীতি, খারাপ সরকারের ব্যাপারে মানুষকে জানাবে। "এদিন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের সঙ্গে রাজস্থানের মন্দিরে পূজো দেন জে পি নাড্ডা।
বিজেপির এই সংকল্প যাত্রার মধ্যেই রাজস্থানে এক মহিলাকে নগ্ন করে ঘোরানের ঘটনা উঠছে এসেছে। তার পাশাপাসি বেশ কিছুদিন আগেই কংগ্রেস সরকারের এক বিধায়ক রাজস্থান ক্রিকেট অ্যাশোসিয়েশনে ব্যাপক দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।সব মিলিয়ে দুর্নীতি এবং মহিলাদের ওপর অত্যাচারকে সামনে রেখেই এবারের নির্বাচনে নামতে চলেছে বিজেপি।
#WATCH | Rajasthan: "...Congress means loot, corruption, atrocities & bad governance...The 'Parivartan Sankalp Yatra' will reach out to the people & tell them about corruption, bad governance & misconduct of the Congress government...," says BJP national president JP Nadda during… pic.twitter.com/DJStFiVElU
— ANI (@ANI) September 2, 2023
(The above story first appeared on LatestLY on Sep 02, 2023 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

