Woman Slaps Haryana MLA: 'এখন কেন এসেছেন?', বন্যা নিয়ে কথা বলতে এলে হরিয়ানার বিধায়ককে কষিয়ে থাপ্পড় মহিলার

ঈশ্বর সিং যখনই স্থানীয়দের সঙ্গে কথা বলতে যান, সেই সময় ক্ষেপে যান এক মহিলা। কথা কথান্তরের মাঝে ওই মহিলা ঈশ্বরকে সিংকে প্রশ্ন করেন, 'আপনি এখন কেন এসেছেন?' বিধায়ক কোনও উত্তর দেওয়ার আগেই ওই মহিলা ঈশ্বর সিংকে কষিয়ে থাপ্পড় মারেন।

Woman Slaps Haryana MLA: 'এখন কেন এসেছেন?', বন্যা নিয়ে কথা বলতে এলে হরিয়ানার বিধায়ককে কষিয়ে থাপ্পড় মহিলার
Woman Slaps MLA (Photo Credit: ANI)

দিল্লি, ১৩ জুলাই: এক নাগাড়ে বৃষ্টির জেরে হরিয়ানায় ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। এক নাগাড়ে বৃষ্টির জেরে হরিয়ানায় যখন বন্যা পরিস্থিতি সঙ্গীন হতে শুরু করেছে, সেই সময় স্থানীয় বিধায়ককে চড় কষালেন এক মহিলা। ঘাঘর নদীর জলে হরিয়ানার ঘুলার পরিস্থিতি যখন খারাপ, সেই সময় বুধবার স্থানীয় মানুষের সঙ্গে দেখা করতে যান জননায়ক জনতা পার্টির বিধায়ক ঈশ্বর সিং।

 

ঈশ্বর সিং যখনই স্থানীয়দের সঙ্গে কথা বলতে যান, সেই সময় ক্ষেপে যান এক মহিলা। কথা কথান্তরের মাঝে ওই মহিলা ঈশ্বরকে সিংকে প্রশ্ন করেন, 'আপনি এখন কেন এসেছেন?' বিধায়ক কোনও উত্তর দেওয়ার আগেই ওই মহিলা ঈশ্বর সিংকে কষিয়ে থাপ্পড় মারেন। বুন্ধ বাধের জল কেন ওই এলাকায় ঢুকতে শুরু করেছে, তা নিয়ে ঈশ্বর সিংয়ের সঙ্গে বিবাদ শুরু হতেই, বিধায়ককে চড় মারেন ওই মহিলা।

(The above story first appeared on LatestLY on Jul 13, 2023 09:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).