Rahul Gandhi's Birthday: 'তোমায় ভীষণ ভালবাসি...' রাহুল গান্ধীর জন্মদিনে আবেগঘন পোস্ট বোন প্রিয়াঙ্কার

জয়ী কেন্দ্র ওয়ানাড ছেড়েছেন রাহুল, সাংসদ হিসেবে রায়বরেলির দায়িত্ব সামলাবেন তিনি। আর ওয়ানাড কেন্দ্র থেকে সংসদীয় রাজনীতিতে অভিষেক হবে বোন প্রিয়াঙ্কার। অন্যদিকে স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধীর পথ অনুসরণ করে সংসদে যাওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেছেন গান্ধী বাড়ির জামাই রবার্ট বঢরা।

Rahul Gandhi's Birthday: 'তোমায় ভীষণ ভালবাসি...' রাহুল গান্ধীর জন্মদিনে আবেগঘন পোস্ট বোন প্রিয়াঙ্কার
রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী (ছবিঃX)

নয়াদিল্লিঃ আজ, ১৯ শে জুন ৫৪ বছরে পা দিলেন কংগ্রেস (Congress) যুবরাজ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সকাল থেকে রায়বরেলির (Raebareli) সাংসদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এ বার জন্মদিনে বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra) থেকে এল বিশেষ বার্তা। এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখছেন, "আমার মিষ্টি দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। যার বিশ্বের সবকিছুর প্রতি অনন্য দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের পথকে আলোকিত করে। আমার বন্ধু, আমার সহযাত্রী, যুক্তিবাদী উপদেষ্টা, দার্শনিক এবং নেতা, তোমায় ভীষণ ভালবাসি।" জন্মদিনে বিশেষ আড়ম্বর পছন্দ নয় রাহুলের, আজ তাই বিশেষ দিনে দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে ছোটখাটো আয়োজন করা হয়। কেকে কেটে এবং লাড্ডু খাইয়ে জন্মদিন উদযাপন করেন তিনি। প্রসঙ্গত, জয়ী কেন্দ্র ওয়ানাড ছেড়েছেন রাহুল, সাংসদ হিসেবে শুধুমাত্র রায়বরেলির দায়িত্ব সামলাবেন তিনি। আর ওয়ানাড কেন্দ্র থেকে সংসদীয় রাজনীতিতে অভিষেক হবে বোন প্রিয়াঙ্কার। অন্যদিকে স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধীর পথ অনুসরণ করে ইতিমধ্যেই সংসদে যাওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেছেন গান্ধী বাড়ির জামাই রবার্ট বঢরা। স্ত্রীকে প্রার্থী হওয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "দেশের মানুষকে অনেক ধন্যবাদ। আশা করি ওয়ানাডের মানুষ প্রিয়াঙ্কার সঙ্গে থাকবেন। আমার আগেই ওর সংসদে যাওয়া উচিত। আমি ওকে অনুসরণ করতে পারি। সঠিক সময়ে ওর পথেই হাঁটতে পারি।"

দাদা রাহুলের জন্মদিনে প্রিয়াঙ্কার পোস্ট

(The above story first appeared on LatestLY on Jun 19, 2024 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).