Rahul Gandhi: প্যাংগং লেকে বাইক রাইড রাহুল গান্ধীর, ছবি পোস্ট ইন্সটাগ্রামে

বাইকে করে প্যাংগং লেক পরিদর্শন করেন রাহুল গান্ধী

Rahul Gandhi: প্যাংগং লেকে বাইক রাইড রাহুল গান্ধীর, ছবি পোস্ট ইন্সটাগ্রামে
Rahul Gandhi (Photo Credit: Instagram)

লোকসভার বিতর্ক অতীত। এবার খোশমেজাজে কাশ্মারের প্যাঙ্গং লেক এ বাইক রাইড করতে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেন রাহুল গান্ধী। যেখানে তিনি তাঁর বাবার কথা স্মরণ করে লেখেন, "প্যাঙ্গং লেকের দিকে যাচ্ছি, সারা বিশ্বের অন্যান্য স্থানের মধ্যে সুন্দর জায়গা, যা আমার বাবা বলতেন।"

কিছুদিন আগেই লোকসভায় মণিপুর নিয়ে বিতর্কে অংশগ্রহন করেছিলেন তিনি। সাংসদ পদ ফিরে পাওয়ার পর থেকেই সংসদে এসে বেশ আক্রমণাত্বকও ছিলেন তিনি।তবে সংসদ ছেড়ে তিনি এখন বািকে করে পাড়ি দিচ্ছেন প্যাঙ্গং লেকে। তাঁর এই ছবিকে ঘিরে অনেকেই অনেক রকম মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

পর্যটকের কাছে কাশ্মীরের এই প্যাংগং লেক অত্যন্ত জনপ্রিয় একটি স্থান।

 

(The above story first appeared on LatestLY on Aug 19, 2023 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).