Punjab Encounter: পাঞ্জাবে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম দুই অপরাধী, ভিডিয়োতে দেখুন ঘটনাস্থলে পড়ে রিভলভার

পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের ফলে গুরুতর জখম হল দুই অপরাধী। শনিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাস নগরে। জখম অবস্থায় দু-জনকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পাঞ্জাবের ডিজিপি।

Punjab Encounter: পাঞ্জাবে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম দুই অপরাধী, ভিডিয়োতে দেখুন ঘটনাস্থলে পড়ে রিভলভার
Photo Credits: ANI

মোহালি: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের ফলে গুরুতর জখম হল দুই অপরাধী। শনিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) সাস নগরে (SAS Nagar)। জখম অবস্থায় দু-জনকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পাঞ্জাবের ডিজিপি (Punjab DGP)। আরও পড়ুন: PM Modi & Oman's Sultan Talks: ওমানের সুলতানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সম্পর্কে অন্য মাত্রা আনার অঙ্গীকার মোদির, ভিডিয়োতে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে মোহালি এসএসপি সন্দীপ গর্গ বলেন, "আমরা এই এলাকায় কিছু অপরাধীর উপস্থিতির খবর পেয়েছিলাম। এরপরই আমরা নাকা বসিয়ে তল্লাশি শুরু করি। চেকিংয়ের সময় একটি গাড়িতে করে আসা দুই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পাল্টা গুলিবর্ষণে (Punjab Encounter) প্রিন্স ও করমজিৎ নামে দুই ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ধৃতরা তোলাবাজি ও অপরাধ করার জন্য দল গঠন করেছিল। ইতিমধ্যেই আধ ডজনের বেশি মামলা রয়েছে। আরও তদন্ত চলছে।" আরও পড়ুন: Rahul Gandhi: সংসদে হামলার কারণ দেশের বেকারত্ব সমস্যা, মুদ্রাস্ফীতি: রাহুল গান্ধী

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Dec 16, 2023 03:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).