Punjab: ভাতিন্ডায় সেনা ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় ধৃত ১
২৮ রাউন্ড গুলি সহ একটি রাইফেল বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিল। এর পেছনে কোন জওয়ান যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে সেনার তরফে
পাঞ্জাবের ভাতিন্ডায় মিলিটারি স্টেশনে গুলি চালনা কান্ডে ধৃত ১ জওয়ান। ১২ এপ্রিল এই দুর্ঘটনায় ঘুমের মধ্যেই মারা যায় ৪ জন জওয়ান।
পাঞ্জাব পুলিশের তরফ থেকে জানা গেছে, এই ঘটনায় আরও ৪ জনকে রবিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া ২ জনের নামে দায়ের করা হয়েছে এফআইআর। জানা গেছে ৪ জন জওয়ান যখন ডিউটি সেরে ঘুমোচ্ছিলেন ঠিক তখনই তাদের ঘরে ঢুকে হামলা চালায় ২ ব্যক্তি।
ঘটনাস্থল থেকে ১ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।ঘটনার জেরে আহত হয়েছেন ৪ জন আর্টিলারি ইউনিটের ৪ জন সদস্য।
সেনা জানিয়েছে ২৮ রাউন্ড গুলি সহ একটি রাইফেল বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিল। এর পেছনে কোন জওয়ান যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে সেনার তরফে।ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলা হয় এবং পাঞ্জাব পুলিশের সঙ্গে একত্রে তদন্ত শুরু করা হয়।
Punjab: Army jawan detained in Bathinda military station firing case
Read @ANI Story | https://t.co/adFU5g57mz#bathinda #Armyjawan #bathindamilitarystation #firing pic.twitter.com/YZMBKlR7tR
— ANI Digital (@ani_digital) April 17, 2023
(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

