Pune Shocker: ওয়েব সিরিজ দেখে ফন্দি এঁটে প্রাক্তন প্রেমিকার স্বামীকে খুন

প্রেমিকা তাকে ছেড়ে বিয়ে করে নিয়েছিল অন্য কাউকে। সেই রাগ মনে পোষা ছিল। তারপর একদিন একটা ওয়েব সিরিজ দেখে জেগে ওঠে পুরনো প্রেম, প্রতিশোধের আগুন।

Pune Shocker: ওয়েব সিরিজ দেখে ফন্দি এঁটে প্রাক্তন প্রেমিকার স্বামীকে খুন
Murder (Photo Credit: File Photo)

পুণে, ২৭ অগাস্ট: প্রেমিকা তাকে ছেড়ে বিয়ে করে নিয়েছিল অন্য কাউকে। সেই রাগ মনে পোষা ছিল। তারপর একদিন একটা ওয়েব সিরিজ দেখে জেগে ওঠে পুরনো প্রেম, প্রতিশোধের আগুন। এরপর সেই ওয়েব সিরিজের ঢঙেই ফন্দি এঁটে প্রাক্তন প্রেমিকার স্বামীকে খুন করল সে। পুণের চন্দননগরে ক দিন আগে খুন হন ২৬ বছরের এক ব্যক্তি। সেই খুনের তদন্তে নেমে পুলিশ দু জনকে গ্রেফতার করার পর বেরিয়ে আসে আসল সত্যি। জানা যায়, খুন হওয়া ২৬ বছরের সেই ব্যক্তির স্ত্রী-র প্রাক্তন প্রেমিক প্রতিশোধ নিতে এই কাণ্ড ঘটিয়েছে।

প্রাক্তন প্রেমিকার স্বামীকে খুন করে পুরো প্রেম ফিরে পেতেই সে সবটা করেছে বলে পুলিশের জেরার সামনে শিকার করেছে খুনি শিন্ডে। গত ২১ অগাস্ট পুণের চনন্দনগরে বাইকে হেলমেট পরে গুলি করে ২৬ বছরের এক ব্যক্তিকে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুজনকে শনাক্ত করে। তারপর ধীরে ধীরে সবটা পরিষ্কার হতে থাকে। আরও পড়ুন-বিশ্বের সবচেয়ে লম্বা শসা ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম উঠল এই ব্যক্তির, দেখুন শসার ছবি 

কর্ণাটক থেকে স্পোর্টস বাইক ও হেলমেট কিনে এনে প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি চালিয়ে আকাপশ প্রকাশ ভিসে নামের ওই ব্যক্তিকে খুন করে। শিন্ডের পাশাপাশি এই খুনে জড়িত থাকার অভিযোগে তার বন্ধু বাবু বামনে (২৭)-কেও গ্রেফতার করেছে পুলিশ। দুজনেরই বাড়ি সোলাপুর জেলায়। পুলিশের হাতে ধরা পড়ার পর খুনি জানায়, একটা ওয়েবসিরিজ দেখেই তার খুনের প্লট মাথায় এসেছিল। খুনের পিছনে খুন হওয়া ব্যক্তিকেই দায়ি করে শিন্ডে পুলিশকে জেরায় জানায়, জোর করে অর্থের লোভ দেখিয়ে তার প্রেমিকাকে বিয়ে করেছিল সে। সেই প্রতিশোধ নিতেই এই খুন। খুন হওয়া ব্যক্তি শহরের ময়লা পরিষ্কারের গাড়ি চালাত। খুন করতে আসার সময় যে স্পোর্টস বাইক ও হেলমেটটি ব্যবহার করা হয়েছিল, তা উদ্ধার করেছে পুলিশ। তবে বন্দুকটি আনা হয়েছে তা এখনও জানা যায়নি।

(The above story first appeared on LatestLY on Aug 27, 2022 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).