Pune Fire: পুণের বহুতলে আগুন, ক্রিকেটার জাহির খানের রেস্তােরাঁও ক্ষতিগ্রস্থ: রিপোর্ট
আগুনের গ্রাসে সেই রেস্তারাঁও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়। পুণের লুল্লা নগরের মার্ভেল ভিস্তায় আগুন লাগার পর সেখানে দমকলের পরপর ৬টি ইঞ্জিন পৌঁছে যায়। তবে মার্ভেল ভিস্তায় আগুনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
পুণে, ১ নভেম্বর: মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) মার্ভেল ভিস্তা বহুতলে ভয়াবহ আগুনের জেরে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে মার্ভেল ভিস্তায় যে আগুন ছড়ায়, তার জেরে ক্রিকেটার জাহির খানের রেস্তোরাঁও ক্ষতিগ্রস্থ হয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, মার্ভেল ভিস্তায় আগুন লাগার পর জানা যায়, ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে জাহির খানের রেস্তোরাঁ। আগুনের গ্রাসে সেই রেস্তারাঁও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়। পুণের লুল্লা নগরের মার্ভেল ভিস্তায় আগুন লাগার পর সেখানে দমকলের পরপর ৬টি ইঞ্জিন পৌঁছে যায়। তবে মার্ভেল ভিস্তায় আগুনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
যদিও লুল্লা নগর চকের ওই রেস্তোরাঁয় আগুন লাগার পর জাহির খানের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
(The above story first appeared on LatestLY on Nov 01, 2022 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

