PM Modi Spoke to Benjamin Netanyahu: নাসারুল্লার হত্য়াকাণ্ডে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়ে নেতানিয়াহুকে ফোন মোদীর, সন্ত্রাসবাদের জায়গা নেই বললেন প্রধানমন্ত্রী
হাসান নাসারুল্লার মৃত্যুর পর ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে এমন কথা ফোনে বললেন নরেন্দ্র মোদী।
নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: সন্ত্রাসবাদের দুনিয়ায় কোনও জায়গা নেই। হাসান নাসারুল্লার মৃত্যুর পর ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে এমন কথা ফোনে বললেন নরেন্দ্র মোদী। লেবাননের আকাশপথে ঢুকে ভয়াবহ বোমের আঘাতে হিজবুল্লা সংগঠনের প্রধান হাসান নাসারুল্লা-কে হত্যা করেছে ইজরায়েল। নাসারুল্লা-কে সবচেয়ে বড় জঙ্গিদের একজন বলে অ্যাখা দিয়ে আনন্দে মেতেছে ইজরায়েল ও তাদের সমর্থকরা। আবার বেইরুটের মাটির ৬০ ফুট নিচে গোপন ব্যাঙ্কারে লুকিয়ে থাকা নাসারুল্লা-র ইজরায়েলের ৯০০ কেজির বোমার আঘাতে হত্যাকে 'শহীদের মৃত্যু' বলে অ্যাখা দিয়েছে প্যালেস্টাইন-লেবানন পন্থীরা। হিজবুল্লার প্রধান নাসারুল্লা-র হত্যাকাণ্ডে ইজরায়েলের পাশে থাকার সরসারি বার্তা দিল ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সরাসরি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে ফোন করেন। এই নিয়ে এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু-র সঙ্গে কথা হল। স্থানীয় উত্তেজনা রোখা ও সব পণবন্দিদের নিরাপদে মুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ায় সন্ত্রাসবাদের কোনও জায়গায় নেই। দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য উদ্যোগের পাশে থাকতে ব্রত হয়েছে ভারত।
নেতানিয়াহু-র সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী
Spoke to Prime Minister @netanyahu about recent developments in West Asia. Terrorism has no place in our world. It is crucial to prevent regional escalation and ensure the safe release of all hostages. India is committed to supporting efforts for an early restoration of peace and…
— Narendra Modi (@narendramodi) September 30, 2024
নাসারুল্লা-র মৃত্য়ুর ঘটনায় কাশ্মীরে বেশ বড় শোকমিছিল বের হয়। আগামিকাল, মঙ্গলবার ভূ স্বর্গে শেষ দফায় বিধানসভা ভোটগ্রহণ। তার আগে নাসারুল্লা-র মৃত্যুতে শোক জানাতে প্রচার স্থগিত রাখেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় নাসারুল্লা-কে শহীদ অ্যাখা দিয়ে স্লোগান ওঠে শোক মিছিলে। ইজরায়েল ও নেতানিয়াহু বিরোধী স্লোগানও ওঠে কাশ্মীরের শোকমিছিলে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

