PM Modi, President Trump Phone Call: ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদীর
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই দুজনের কথা হল। সোমবার সরাসরি টেলিফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই দুজনের কথা হল। সোমবার সরাসরি টেলিফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মোদী ও ট্রাম্পের সঙ্গে ফোনে নানা বিষয়ে বেশ কিছুক্ষণ কথা হয় বলে খবর। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী জানালেন, "আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আমার দারুণ খুশি।" ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত করায় জোরদার করার চেষ্টায় কেন্দ্রীয় সরকার।
মোদী-ট্রাম্প সম্পর্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে হারানোর পর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথে যাননি মোদী। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথে ছিলেন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে থাকার সময়ও তাঁকেও প্রিয় বন্ধু সম্বোধন করতেন। প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময়ও ভারত সফরে এসে মোদীর সঙ্গে বিভিন্ন জায়গায় যান ট্রাম্প।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের সিংহাসনে বসে ঝড় তুলছেন ডোনাল্ড ট্রাম্প। সিংহাসনে বসেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়ানোর কাজ শুরু করে দিয়েছেন ট্রাম্প। শুধু নিজের দেশেই নয়, মেক্সিকো থেকে কানাডা, গ্রিনল্যান্ড- পানামা থেকে কলম্বিয়া, ইউক্রেন থেকে গাজা।
ট্রাম্পের ভারত নীতির দিকে তাকিয়ে সবাই
বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে মার্কিন নীতি বদলে দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চাঞ্চল্য ছড়াচ্ছেন। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন ১১ হাজার অবৈধ ভারতীয় অনাবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে বলে খবর। এখন দেখার ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে কী সিদ্ধান্ত নেন ট্রাম্প।
(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 08:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

