Petrol & Diesel Price Hike: ফের আকাশছোঁয়া পেট্রোপণ্য, সোমবার দিল্লি মুম্বইতে কতোয় বিকোচ্ছে পেট্রোল ডিজেল?
ফের বাড়ল জ্বালানি তেলের দাম (Petrol & Diesel Price Hike )। সপ্তাহের শুরুতেই রাজধানীতে ৪০ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেল।
নতুন দিল্লি, ৪ এপ্রিল: ফের বাড়ল জ্বালানি তেলের দাম (Petrol & Diesel Price Hike )। সপ্তাহের শুরুতেই রাজধানীতে ৪০ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেল। নতুন দাম অনুসারে দিল্লিতে লিটার প্রতি পেট্রোল কিনতে গেলে খরচ পড়বে ১০৩ টাকা ৮১ পয়সা। সেখানে ১ লিটার লিজেলের মূল্য ৯৫ টাকা ৭ পয়সা।
পড়ুন টুইট
Price of petrol & diesel in Delhi at Rs 103.81 per litre & Rs 95.07 per litre respectively today (increased by 40 paise)
In Mumbai, the petrol & diesel prices per litre at Rs 118.83 (increased by 84 paise) & Rs 103.07 (increased by 43 paise). pic.twitter.com/yv6q7yHUWq
— ANI (@ANI) April 4, 2022
অন্যদিকে বাণিজ্যিক রাজধানী মুম্বইতে লিটারপ্রতি পেট্রোলের মূল্য বেড়েছে ৮৪ পয়সা। সেখানে ১ লিটার পেট্রোল কিনতে গেলে লাগছে ১১৮ টাকা ৮৩ পয়সা। ডিজেলে এদিন ৪৩ পয়সা লিটারে বেড়েছে। তাই মুম্বইতে আজ ১ লিটার ডিজেল কিনতে লাগছে ১০১ টাকা ৭ পয়সা।
(The above story first appeared on LatestLY on Apr 04, 2022 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

