Prajwal Revanna Sex Video Case: 'যৌন কেলেঙ্কারি নয়, গণধর্ষণ', প্রজ্জ্বল রেভান্না কাণ্ডে তীব্র আক্রমণ রাহুলের
কংগ্রেস নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী একজন গণধর্ষকের জন্য মানুষের কাছে ভোট চেয়েছেন। প্রজ্জ্বল রেভান্না ১০০-র বেশি মহিলার উপর অত্যাচার করেছেন এবং তাঁদের অশ্লীল ভিডিয়ো তৈরি করেছেন বলে অভিযোগ করেন রাহুল।
বেঙ্গালুরু, ২ মে: প্রজ্জ্বল রেভান্নার সেক্স ভিডিয়োকাণ্ডে ফের তোপ দাগলেন রাহুল গান্ধী। রাহুল অভিযোগ করেন, কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে যে শুধু যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তা নয়। এটি কোনও যৌন কেলেঙ্কারি নয়, গণধর্ষণের ঘটনা বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। সেই সঙ্গে কর্ণাটকে জনতা দল সেকিউলারের সঙ্গে বিজেপি যেভাবে জোট করেছে এবং একজন ধর্ষকের হয়ে ভোট চাওয়া হয়েছে,তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী।
কংগ্রেস নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী একজন গণধর্ষকের জন্য মানুষের কাছে ভোট চেয়েছেন। প্রজ্জ্বল রেভান্না ১০০-র বেশি মহিলার উপর অত্যাচার করেছেন এবং তাঁদের অশ্লীল ভিডিয়ো তৈরি করেছেন বলে অভিযোগ করেন রাহুল। শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে ভারত ছেড়ে বিদেশে পালাতেও নরেন্দ্র মোদী 'সাহায্য' করেছেন বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।
শুনুন কী বললেন রাহুল গান্ধী...
प्रधानमंत्री मोदी 'मास रेपिस्ट' के लिए वोट मांग रहे हैं।
प्रज्वल रेवन्ना ने सैकड़ों महिलाओं का रेप कर उनका अश्लील वीडियो बनाया।
और नरेंद्र मोदी भरे मंच से उस बलात्कारी का समर्थन करते हैं और कहते हैं-
'अगर आपने इस बलात्कारी को वोट दिया तो मेरी मदद होगी।'
नरेंद्र मोदी ने देश… pic.twitter.com/zxvVRtpB3m
— Congress (@INCIndia) May 2, 2024
১০০-র বেশি মহিলাকে ধর্ষণ করার পরও প্রজ্জ্বল রেভান্নাকে জার্মানিতে পালাতে 'সাহায্য' করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। জার্মানিতে যাতে পালাতে না পারেন, তার জন্য প্রজ্জ্বল রেভান্নাকে নরেন্দ্র মোদী আটকাতে পারতেন বলে দাবি করেন রাহুল গান্ধী। একজন দুর্নীতিগ্রস্থ নেতা হোক বা গণধর্ষক, বিজেপি তাঁকে 'সুরক্ষা' দেবে বলেও কর্ণাটকের শিবমোগার জনসভা থেকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। 'নরেন্দ্র মোদী দেশের মহিলাদের অপমান করেছেন। হাত জোড় করে, মাথা নত করে মহিলাদের কাছে তাঁর ক্ষমমা চাওয়া উচিত' বলেও দাবি করেন রাহুল গান্ধী।
(The above story first appeared on LatestLY on May 02, 2024 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

