Tripura: মানিক সাহার শপথের পরেই রাজ্য গেস্ট হাউসে তিপ্রামোতার চেয়ারম্যান প্রদ্যোত দেব বর্মার সঙ্গে বৈঠক অমিত শাহ ও নাড্ডার
তাঁরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সম্বিত পাত্র, মহেশ শর্মা ও মহেন্দ্র সিং।
আগরতলা: ডাঃ মানিক সাহা (Dr: Manik Saha) ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM) পদে ফের শপথ নিয়েছেন বুধবার। এরপরই আগরতলায় (Agartala) থাকা ত্রিপুরার রাজ্য গেস্ট হাউসে (State Guest House) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union HM Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (BJP chief JP Nadda) জরুরি বৈঠকে বসতে দেখা গেল তিপ্রামোতার চেয়ারম্যান ও ত্রিপুরার রাজ পরিবারের উত্তরাধিকারী প্রদ্যোত দেব বর্মার (Tipra Motha Chief Pradyot Deb Barma) সঙ্গে।
তাঁরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma), ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সম্বিত পাত্র (Tripura BJP in-charge Sambit Patra), মহেশ শর্মা ও মহেন্দ্র সিং।
Tripura | Union HM Amit Shah & BJP chief JP Nadda arrived at State Guest House
They are holding a meeting with Assam CM Himanta Biswa Sarma, Tripura CM Manik Saha, Tripura BJP in-charge Sambit Patra, Mahesh Sharma, Mahendra Singh, Tipra Motha Chief Pradyot Deb Barma here. pic.twitter.com/QjXjUSllUq
— ANI (@ANI) March 8, 2023
(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

