Tipura: অমিত শাহ ও নাড্ডার সঙ্গে বৈঠকের পর খুলল জট, ত্রিপুরায় বিজেপিকে সমর্থন তিপ্রামোতার

বৈঠকের পরেই বিজেপিকে সমর্থন করার কথা জানায় তিপ্রামোতার চেয়ারম্যান প্রদ্যোত দেব বর্মা। এপ্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রচুর কথা বলতে হবে। ত্রিপুরার ভালোর জন্য এখানে এসেছি আমরা। আমাদের উদ্দেশ্য, পিছিয়ে পড়া উপজাতির মানুষদের জন্য একটা সাংবিধানিত সমাধান।"

Tipura: অমিত শাহ ও নাড্ডার সঙ্গে বৈঠকের পর খুলল জট, ত্রিপুরায় বিজেপিকে সমর্থন তিপ্রামোতার
Photo Credits: Facebook

আগরতলা: মানিক সাহার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই আগরতলার রাজ্য গেস্ট হাউসে তিপ্রামোতার (Tipraha Indigenous Progressive Regional Alliance (Tipra Motha)) চেয়ারম্যান প্রদ্যোত দেব বর্মার (Pradyot Deb Barman) সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার সদ্য মুখ্যমন্ত্রী পদে বসা মানিক সাহা, রাজ্যে দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্র, মহেন্দ্র সিং ও মহেশ শর্মারা।

এই বৈঠকের পরেই বিজেপিকে সমর্থন করার কথা জানায় তিপ্রামোতার চেয়ারম্যান প্রদ্যোত দেব বর্মা। এপ্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রচুর কথা বলতে হবে। ত্রিপুরার ভালোর জন্য এখানে এসেছি আমরা। আমাদের উদ্দেশ্য, পিছিয়ে পড়া উপজাতির মানুষদের জন্য একটা সাংবিধানিত সমাধান।"

পরে একটা টুইটে প্রদ্যোত দেব বর্মা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ত্রিপুরার আদি বাসিন্দাদের জন্য সাংবিধানিক সমাধানের প্রক্রিয়া চলছে। একটি নির্দিষ্ট সময়ের একজন প্রশাসক নিযুক্ত করে খুব তাড়াতাড়ি বিষয়টির সমাধান করা হবে।

এপ্রসঙ্গে বিজেপির মুখপাত্র ও ত্রিপুরায় নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্র বলেন, "আমাদের দলের তরফে আইপিএফটি, রাজনৈতিক, সামাজিক দল, মোতার সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে। তিপ্রমোতার তরফে যেমন কোনও দাবি করা হয়নি তেমনি দাবি নেই বিজেপিরও।"

(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 06:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).