PM Modi Attack Congress: 'মহিলাদের ক্ষমতায়নের কোনও উদ্দেশ্যই ছিল না কংগ্রেসের', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রধানমন্ত্রী মোদি

সোমবার রাজস্থানের জয়পুরে জনসভা করতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে মহিলাদের আসন সংরক্ষণের জন্যও তারা কিছু করেনি বলে দাবিও করেন।

PM Modi Attack Congress: 'মহিলাদের ক্ষমতায়নের কোনও উদ্দেশ্যই ছিল না কংগ্রেসের', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রধানমন্ত্রী মোদি
Photo credits: ANI

জয়পুর: সোমবার রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur) জনসভা করতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সংসদে মহিলাদের আসন সংরক্ষণের জন্যও তারা কিছু করেনি বলে দাবিও করেন।

দেখুন ভিডিয়ো: 

জয়পুরের সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, "মহিলাদের ক্ষমতায়নের (empower) কোনও উদ্দেশ্যই (intention) ছিল না কংগ্রেসের (Congress)। যে সমস্ত কংগ্রেস নেতারা আজ মহিলাদের সংরক্ষণের (women's reservation) কথা বলছেন তাঁরা তো এটা ৩০ বছর আগেই করতে পারত। আসলে কংগ্রেস কোনওদিন মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ চায়নি। আজকে যে তারা মহিলাদের সংরক্ষণের পক্ষে রয়েছে তার মূল কারণ হলেন আপনারা, মহিলারা। না হলে এই বিষয়ে কংগ্রেসের কোনও গুরুত্বই নেই। শুধুমাত্র আপনাদের চাপে তারা মহিলা সংরক্ষণ বিলে সমর্থন দিতে বাধ্য হয়েছে। কংগ্রেস ও তাদের অহঙ্কারী (Ghamandiya) সঙ্গীরা চিরকালই মহিলাদের সংরক্ষণের বিরোধী।"

দেখুন ভিডিয়ো: 

মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে তিনি আরও বলেন, "অনেক বছর ধরে মহিলারা লোকসভা (Lok Sabha) ও রাজ্য বিধানসভাগুলিতে (state assemblies) ৩৩ শতাংশ সংরক্ষণের জন্য অপেক্ষা করছিলেন। আর এখন যে এটা পাশ হয়েছে তা আমি করিনি। আপনাদের ভোটের জোরেই পুরো বিষয়টি সম্ভব হয়েছে।"

রাজস্থানের মানুষ কংগ্রেসকে আর চাইছেন না বলে দাবি করে প্রধানমন্ত্রী আরও বলেন, "রাজস্থানের মানুষ কংগ্রেস সরকারকে এই রাজ্য থেকে তাড়ানোর জন্য বাঁশি বাজিয়ে দিয়েছেন। আসলে এখানে তারা যেভাবে সরকার চালিয়েছে তাতে তাদের শূন্য পাওয়া উচিত। আর তাই রাজস্থানের মানুষ এবার গেহলট সরকারকে ক্ষমতা থেকে তাড়িয়ে বিজেপিকে ফিরিয়ে আনবেন।"

দেখুন ভিডিয়ো: 

(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).