Delhi Assembly Election 2025: যমুনার জলে বিষ মিশিয়ে দিল্লিতে পাঠাচ্ছিল হরিয়ানা, অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের নোটিশ আম-আদমী পার্টির আহ্বায়ক কেজরিওয়ালকে

কেজরিওয়ালের অভিযোগের বাস্তব ভিত্তি থাকতে হবে বলে কমিশন জানিয়েছে।এধরনের মন্তব্য সমাজের বিভিন্ন গোষ্ঠী, প্রতিবেশী রাজ্যে বসবাসকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে।এছাড়াও জলের প্রকৃত ঘাটতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Delhi Assembly Election 2025: যমুনার জলে বিষ মিশিয়ে দিল্লিতে পাঠাচ্ছিল হরিয়ানা, অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের নোটিশ আম-আদমী পার্টির আহ্বায়ক কেজরিওয়ালকে
ECI asks Kejriwal (Photo Credit : X@airnews_kolkata)

হরিয়ানা যমুনার জলে বিষ মিশিয়ে দিল্লিতে পাঠাচ্ছিল এমনই দাবি করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এনিয়ে শোরগোল চরমে ওঠে। এবার সেই বিষ প্রয়োগের দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি (BJP) ও কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আম-আদমী পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কে নোটিশ পাঠিয়েছে। তাঁর বক্তব্যের স্বপক্ষে তথ্য প্রমাণ দিয়ে আজ (২৯শে জানুয়ারি ২০২৫) রাত ৮টার মধ্যে এই জবাব দিতে হবে। যাতে কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখতে পারে।

এই ব্যাপারে দিল্লির জল পর্ষদের রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। তবে দিল্লি জল বোর্ড কমিশনকে পাঠানো চিঠিতে জানিয়েছে শীতকালে যমুনা নদীতে অ্য়ামোনিয়ার স্তর স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শীতকালে যমুনা নদীতে অ্য়ামোনিয়ার স্তর স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। কারণ ওই সময় স্রোত কমে যায়। অপরিশোধিত নোংরা ও শিল্প বর্জ্য বাড়তে থাকে উপরের প্রবাহে। দিল্লি জল বোর্ডের যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে সেটা অ্যামোনিয়ার স্তরকে ১ পিপিএম পর্যন্ত হ্যান্ডেল করতে পারে।

কেজরিওয়ালের অভিযোগের বাস্তব ভিত্তি থাকতে হবে বলে কমিশন জানিয়েছে।এধরনের মন্তব্য সমাজের বিভিন্ন গোষ্ঠী, প্রতিবেশী রাজ্যে বসবাসকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে।এছাড়াও জলের প্রকৃত ঘাটতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।নির্বাচন কমিশন জানিয়েছে এই সব ক্ষেত্রে একাধিক আইনি ব্যবস্থা রয়েছে। তিন বছর পর্যন্ত জেল হতে পারে। জাতীয় সুরক্ষা ও শান্তিরক্ষার ক্ষেত্রে বাধা দেয় এমন মন্তব্য করা হলে কড়া শাস্তির বিধান রয়েছে।

 

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).