Modi Congratulates Trump: গাজ়ায় 'ঐতিহাসিক' শান্তি চুক্তির জন্য 'বন্ধু' ট্রাম্পকে শুভেচ্ছা মোদীর, শুল্ক নিয়ে আলোচনার ইঙ্গিত

দুই দেশের শুল্ক তফাৎ নিয়েও কথা চলবে বলে জানান মোদী। সেই সঙ্গে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক বিষয়ক কথা, আলোচনা এগোবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi Congratulates Trump: গাজ়ায় 'ঐতিহাসিক' শান্তি চুক্তির জন্য 'বন্ধু' ট্রাম্পকে শুভেচ্ছা মোদীর, শুল্ক নিয়ে আলোচনার ইঙ্গিত
Modi Congratulates Trump For Gaza Peace Deal (Photo Credit: FB/X)

দিল্লি, ৯ অক্টোবর: হামাসের (Hamas) সঙ্গে ইজরায়েলের (Israel) শান্তি চুক্তি সম্পন্ন। ফলে গাজ়ায় (Gaza) বন্ধ হয়েছে যুদ্ধ। বৃহস্পতিবার আরব মিডিয়ার তরফে এমনই দাবি করা হয় দুপুরে। গাজ়ায় যখন শান্তি ফিরছে বলে ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রশংসা করেন মোদী, তার কয়েক ঘণ্টার মধ্যেই আরব মিডিয়ার তরফে শান্তি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়।

ট্রাম্প, নেতানিয়াহুর উদ্যোগে গাজায় শান্তি চুক্তি সম্পন্ন হলে, নরেন্দ্র মোদী (Narendra Modi) দ্বিতীয় ট্যুইট করেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, বন্ধু ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। গাজ়ায় ঐতিহাসিক শান্তি চুক্তি ফলপ্রসূ করায় ট্রাম্পকে শুভেচ্ছা জানান মোদী।

পাশাপাশি দুই দেশের শুল্ক তফাৎ নিয়েও কথা চলবে বলে জানান মোদী। সেই সঙ্গে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক বিষয়ক কথা, আলোচনা এগোবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেখুন গাজ়ায় শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর কীভাবে শুভেচ্ছা জানালেন মোদী...

গাজ়ায় হামাস নিধনের নামে যেভাবে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছিল এতদিন ধরে, তার বিরুদ্ধে বিশ্বের একাধিক দেশ মুখ খুলতে শুরু করে। এমনকী গাজ়ায় 'গণহত্যা' শুরু করেছে ইজরায়েল। এমন মন্তব্যও রাষ্ট্রসংঘকে করতে শোনা যায়।

সেই সঙ্গে সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ অনুষ্ঠানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন বলতে ওঠেন, সেই সময় সভা কক্ষ প্রায় ফাঁকা হয়ে যায়। যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। হত্যা করা হয় ১৪০০ মানুষকে। সেই সঙ্গে ২০০-র বেশি মানুষকে অপহরণ করা হয়। যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বিশ্ব।

(The above story first appeared on LatestLY on Oct 09, 2025 10:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).