Mandsaur Accident: গাড়ি সমেত'বিষাক্ত' কুয়োয় পড়ে প্রাণ গেল শিশুসহ ১২ যাত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

বর্তমানে জেসিবির সাহায্যে গাড়িটিকে কুয়ো থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।

Mandsaur Accident: গাড়ি সমেত'বিষাক্ত' কুয়োয় পড়ে প্রাণ গেল শিশুসহ ১২ যাত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
ঘটনাস্থলের ছবি (Photo Credits: X)

নয়াদিল্লিঃ বাইকে (Bike)ধাক্কা মেরে বিষাক্ত কুয়োয় পড়ল গাড়ি (Car)। ভয়াবহ দুর্ঘটনায় (Car Accident) প্রাণ গেল ১২ জন যাত্রীর। রবিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মন্দসৌর (Mandsaur) জেলার কাছারিয়া গ্রামে। ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী দফতরের তরফে। পাশাপাশি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। রবিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১২

স্থানীয় সূত্রে খবর, অত্যন্ত গতিতে ছিল গাড়িটি। মোড় ঘোরার সময় রাস্তার উল্টো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মেরে সোজা কুয়োয় পড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুয়ো থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। এই ঘটনা যখন ঘটে তখন সঙ্গে সঙ্গে কুয়ো থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য কুয়োয় নামেন স্থানীয় এক যুবক। কুয়োর বিষাক্ত গ্যাসের জেরে তাঁরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা, মন্দসৌরের ডিআইজি মনোজ কুমার সিং-সহ অন্যান্য আধিকারিকরা। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন  মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি-সহ কুয়োর মধ্যে পড়ে গিয়েছেন। আপাতত উদ্ধার কাজ চলছে।” বর্তমানে জেসিবির সাহায্যে গাড়িটিকে কুয়ো থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।

গাড়ি সমেত'বিষাক্ত' কুয়োয় পড়ে প্রাণ গেল শিশুসহ ১২ যাত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 08:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).