PM Narendra Modi: পহেলগামের জঙ্গি হামলার জেরে কানপুর সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে একাধিক ভারচীয় পর্যটকের। সেই কারণে সৌদি আরব সফর কাটছাঁট করে তড়িঘড়ি ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: পহেলগামের জঙ্গি হামলার জেরে কানপুর সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
PM Narendra Modi (Photo Credit: X@PBSHABD)

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে একাধিক ভারচীয় পর্যটকের। সেই কারণে সৌদি আরব সফর কাটছাঁট করে তড়িঘড়ি ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে দিল্লিতে ফিরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পহেলগামের ঘটনার জবাবে কী প্ল্যান অফ অ্যাকশন হতে চলেছে এই নিয়ে এথন ব্যস্ত মোদী-শাহরা। এই অবস্থায় ২৪ এপ্রিলের কানপুর সফর আপাতত বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদী।

কানপুর সফর বাতিল প্রধানমন্ত্রীর

জানা যাচ্ছে, আগামী ২৪ এপ্রিল কানপুরে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে ২০ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং বেশকিছু প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল মোদীর। কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত সফর বাতিল করেছে প্রধানমন্ত্রীর দফতর। পাশাপাশি পহেলগামে এই হামলা জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে কানপুরেরও এক ব্যক্তি রয়েছে। ফলে এই কঠিন সময়ে আপাতত কোন সফর রাখতে চাননি প্রধানমন্ত্রী।

পহেলগামে জঙ্গি হামলা

মঙ্গলবার দুপুরে পহেলগামের বৈসরনে একটি রিসর্টের সামনের সবুুজ উপত্যকায় আচমকাই হামলা চালায় জঙ্গিরা। নাম, পরিচয় জেনে বেছে বেছে পুরুষদেরই খুন করে জঙ্গিরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। মৃতদের মধ্যে ৩ জন বাঙালি ছিলেন বলেও খবর। ঘটনার পর শোকস্তব্ধ মৃতদের পরিবার।

(The above story first appeared on LatestLY on Aug 15, 4638 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).