PM CARES Fund: পি এম কেয়ার্স তহবিলের ট্রাস্টি এবার রতন টাটা, ঘোষণা প্রধানমন্ত্রীর বৈঠকে
পিএম কেয়ার্স তহবিলের উপদেষ্টা পর্ষদের সদস্য রূপে মনোনীত করা হয় কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া শ্রী রাজীব মহর্ষি, ইনফোসিস ফাউন্ডেশনের ভূতপূর্ব চেয়ারপার্সন শ্রীমতী সুধা মূর্তি এবং টেক ফর ইন্ডিয়ার সহ প্রতিষ্ঠাতা শ্রী আনন্দ শাহ্-কে।
দেশের উন্নতিকল্পে বহুবার এগিয়ে এসেছেন তিনি। দেশপ্রেমের অনন্য নজির গড়েছেন মুম্বাইয়ের তাজ হোটেলকে সন্ত্রাসবাদী হামলার পর পুনরুজ্জীবন দিয়ে। কোভিডের মহামারী পরিস্থিতিতে কোম্পানীর মুনাফার কথা না ভেবে বিলিয়েছেন খাদ্য থেকে পথ্য। সেই অনন্য শিল্পপতি টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস শ্রী রতন টাটাকে প্রধানমন্ত্রীর সাহায্য তহবিলের ট্রাস্টি হিসাবে ঘোষণা করা হল গত ২০ সেপ্টেম্বর।রতন টাটা বাদে মনোনীত সদস্য হিসাবে সেখানে স্থান পেয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে টি টমাস এবং প্রাক্তন ডেপুটি স্পিকার শ্রী কারিয়া মুন্ডা।
#RatanTata nominated as trustee of PM CARES Fund #trustee #PMCARESFUND pic.twitter.com/o8alX3LbPM
— Odisha Bhaskar (@odishabhaskar) September 21, 2022
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতকাল পিএম কেয়ার্স তহবিলের অছি পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। পিএম কেয়ার্স তহবিলের সহায়তায় সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে একটি উপস্থাপনাও পেশ করা হয় পরিষদের বৈঠকে। উপস্থাপনার মধ্যে ছিল ৪৩৪৫ জন শিশুকে সহায়তা দান সম্পর্কিত কয়েকটি কর্মসূচিও। দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে এই তহবিলটি বিশেষ দায়িত্ব পালন করছে বলে পরিষদের সদস্যরা উল্লেখ করেন এবং সেইজন্য তহবিলের আওতায় গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির ভূয়সী প্রশংসাও করেন। পিএম কেয়ার্স তহবিলে আন্তরিকভাবে দান করার জন্য দেশবাসীর ভূমিকার বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
পিএম কেয়ার্স তহবিলের অছিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছাড়াও মনোনীত নতুন সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন । পিএম কেয়ার্স তহবিলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার জন্য অছি পরিষদের নতুন সদস্যদের স্বাগত জানান শ্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পিএম কেয়ার্স তহবিলের উপদেষ্টা পর্ষদের সদস্য রূপে মনোনীত করা হয় কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া শ্রী রাজীব মহর্ষি, ইনফোসিস ফাউন্ডেশনের ভূতপূর্ব চেয়ারপার্সন শ্রীমতী সুধা মূর্তি এবং টেক ফর ইন্ডিয়ার সহ প্রতিষ্ঠাতা শ্রী আনন্দ শাহ্-কে।
এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিষদের নতুন অছি ও উপদেষ্টারা পিএম কেয়ার্স তহবিলের কাজকর্মের এক বৃহত্তর ক্ষেত্রের দিশা নির্ণয় করবেন বলে তিনি মনে করেন। জনজীবনে তাদের বিরাট অভিজ্ঞতা এই তহবিলকে সাধারণ মানুষের প্রয়োজনে আরও ভালোভাবে কাজে লাগানোর বিষয়টিও তাতে উৎসাহিত হবে।
(The above story first appeared on LatestLY on Sep 21, 2022 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

