Petrol Price: ৩৫ দিন পর কমল পেট্রোল-ডিজেলের দাম, জানুন কলকাতায় দর কত

টানা বেড়ে চলা পেট্রোল-ডিজেলের দাম অবশেষে কমল। ১৫ তবে সেটা একেবারেই কম। লিটার প্রতি প্রায় ১৫ পয়সা কমল। পেট্রোলের দাম ৩৫ দিন পর কমলেও কলকাতায় এখনও সেঞ্চুরিতেই নটআউট আছে। কলকাতায় এখন পেট্রোলের দর প্রতি লিটারে ১০১.৯৩ টাকা, আর এক লিটার ডিজেলের দাম ৯২.১৩ টাকা।

Petrol Price: ৩৫ দিন পর কমল পেট্রোল-ডিজেলের দাম, জানুন কলকাতায় দর কত
পেট্রল-ডিজেল (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ২২ অগাস্ট: টানা বেড়ে চলা পেট্রোল (Petrol)-ডিজেলের (Disel) দাম অবশেষে কমল। পেট্রোল লিটার প্রতি প্রায় ২০ পয়সা কমল। পেট্রোলের দাম ৩৫ দিন পর কমলেও কলকাতায় এখনও সেঞ্চুরিতেই নটআউট আছে। কলকাতায় এখন পেট্রোলের দর প্রতি লিটারে ১০১.৯৩ টাকা, আর এক লিটার ডিজেলের দাম ৯২.১৩ টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দর ১০১.৬৪ টাকা। মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ১০৭.৬৬ টাকা। মেট্রো শহরগুলির মধ্যে একমাত্র চেন্নাইতেই পেট্রোলের দর ১০০ টাকার নিচে। মেরিনা বিচের রাজ্যের রাজধানী শহরে লিটার প্রতি পেট্রোল ৯৯.৩২ টাকা। আরও পড়ুন: কাবুল থেকে ১৬৮ জন যাত্রীকে নিয়ে বায়ুসেনার সি-১৭ বিমান নামল হিন্দন ঘাঁটিতে

গত ৪ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ১১.৪৪ টাকা। আর ডিজেলের দর বেড়েছে লিটার প্রতি ৯.১৪ টাকা। ফলে দেশের অধিকাংশ জায়গাতেই পেট্রোলের লিটার প্রতি দর একশো টাকা ছাড়িয়ে গিয়েছে।

আন্তর্জাতিক বাজারে অবশ্য তেলের দাম সেই তুলনায় বাড়েনি। কিন্তু করোনা কালে দেশের আর্থিক ক্ষতি তেলের দামের মাধ্যমে পুষিয়ে নিচ্ছে সরকার। এমনটাই মনে করা হচ্ছে। কোনও রাজ্যে তেলের দাম নির্ধারণের পিছনে রাজ্য সরকারের ট্যাক্সও জড়িত থাকে। তাই তেলের দাম দেশের এক এক জায়গায় এক এক রকম হয়।

পেট্রোলের দর (প্রতি লিটার)

কলকাতা: ১০১.৯৩ টাকা

দিল্লি: ১০১.৬৪ টাকা

মুম্বই: ১০৭.৬৬ টাকা

চেন্নাই: ৯৯.৩২ টাকা

ডিজেলের দর ( প্রতি লিটার)

কলকাতা: ৯২.১৩ টাকা

দিল্লি: ৮৯.০৭ টাকা

মুম্বই: ৯৬.৬৪ টাকা

চেন্নাই: ৯৩.৬৬ টাকা

(The above story first appeared on LatestLY on Aug 22, 2021 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).