Peeping Tom Caught In Bengaluru: ছাত্রীদের শৌচাগারে উঁকি দিয়ে ভিডিয়ো তৈরি, পাকড়াও 'বিকৃত মনস্ক' যুবক
এর আগেও একবার ছাত্রীদের শৌচাগারে উঁকি দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ওই সময় ক্ষমা চেয়ে তিনি চিঠি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। ক্ষমা চেয়ে চিঠি দেওয়ায় ওই যুবককে তখনকার মত মাফ করা হলেও, শেষে ফের সেই একই কাজের অভিযোগ উঠল সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে।
বেঙ্গালুরু, ২২ নভেম্বর: বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শৌচাগারে উঁকি দিয়ে ভিডিয়ো তৈরির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বেঙ্গালুরুর (Bengaluru) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শৌচাগারে উঁকি দিয়ে ভিডিয়ো তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় বছর একুশের এক যুবককে। ওই যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। যদিও এই ঘটনা প্রথম নয়।
এর আগেও একবার ছাত্রীদের শৌচাগারে উঁকি দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ওই সময় ক্ষমা চেয়ে তিনি চিঠি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। ক্ষমা চেয়ে চিঠি দেওয়ায় ওই যুবককে তখনকার মত মাফ করা হলেও, শেষে ফের সেই একই কাজের অভিযোগ উঠল সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে বেঙ্গালুরুর ওই বিশ্ববিদ্যালয়ে।
(The above story first appeared on LatestLY on Nov 22, 2022 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

