Pahalgam Terror Attack: শুকিয়ে যাবে পাকিস্তান, জলচুক্তি বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

নিজের বিপদ নিজেই ডেকে এনেছে পাকিস্তান। যাঁদের দিনের পর দিন আস্তানা দিয়ে লালন, পালন করে বড় করেছে, তাঁরাই পহেলগামে হামলা চালিয়ে জন্মদাতার মুখ থেকে জল কেড়ে নিয়েছে।

Pahalgam Terror Attack: শুকিয়ে যাবে পাকিস্তান, জলচুক্তি বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

নিজের বিপদ নিজেই ডেকে এনেছে পাকিস্তান। যাঁদের দিনের পর দিন আস্তানা দিয়ে লালন, পালন করে বড় করেছে, তাঁরাই পহেলগামে (Pahalgam) হামলা চালিয়ে জন্মদাতার মুখ থেকে জল কেড়ে নিয়েছে। পহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। আর তারপরই ঘুম উড়েছে শাহবাজ শরিফদের। এতদিন পর্যন্ত এই জঙ্গি হামলা নিয়ে মুখে কুলুপ এঁটে শান্তির ঘুম ঘুমোচ্ছিল পাক সরকার। কিন্তু যেই জলচুক্তি বন্ধ করা হয়েছ, তখনই ঘুম ভাঙল তাঁদের। সম্ভবত, তাঁরা আন্দাজই করতে পারেনি যে এই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জলচুক্তি বাতিলের মতো বড় পদক্ষেপ নিতে পারে ভারত সরকার।

ঘুম উড়েছে পাকিস্তানের

আর সেই কারণেই এবার কাঁদো কাঁদো চোখে ভারতকে ফাঁকা হুমকি দিতে শুরু করেছেন পাক সরকার। বৃহস্পতিবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার বলেন, “২৪ কোটি মানুষের মুখের কথা ভেবে জল বন্ধের মতো কড়া সিদ্ধান্ত নিতে পারেন না। আমাদের সব নদী শুকিয়ে গিয়েছে। শুধুমাত্র এই জলচুক্তির ওপর নির্ভর করে বেঁচে আছি আমরা। জল আটকানোর কোনও প্রচেষ্টাই সহ্য করা হবে না। জলের জন্য আমরা সবরকমের পদক্ষেপ নিতে পারি। কোনও দখলদারি বরদাস্ত করা হবে না। এর জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত”।

ভারতকে প্রমান করতে হবে, দাবি পাক মন্ত্রীর

পাশাপাশি পহেলগামের হামলা নিয়েও প্রশ্ন তুলেছেন উপ প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই হামলায় পাকিস্তান যে কোনওরকমভাবে যুক্ত রয়েছে, তা ভারতকে আগে প্রমাণ করতে হবে। সমস্ত ঘটনার পেছনে পাকিস্তানকেই বরাবর দোষারোপ করে এসেছে ভারত। আর এইসব করেই আমাদের সঙ্গে ইচ্ছাকৃত সম্পর্ক নষ্ট করছে ভারত। ফলে আগে গোটা বিশ্ব এবং পাকিস্তানকে প্রমাণ দিতে হবে যে এই ঘটনায় পাকিস্তান যুক্ত রয়েছে”।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).