India-Pakistan Conflict: জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনা, দাবি কর্নেল সোফিয়া কুরেশির

গত বৃহস্পতিবার রাত থেকে ভারত-পাকিস্তানের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত পাকিস্তান সবদিক থেকেই এখন কোনঠাসা হয়ে পড়েছে।

India-Pakistan Conflict: জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনা, দাবি কর্নেল সোফিয়া কুরেশির

গত বৃহস্পতিবার রাত থেকে ভারত-পাকিস্তানের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত পাকিস্তান সবদিক থেকেই এখন কোনঠাসা হয়ে পড়েছে। তবে এতকিছুর পরেও হার মানছে না পাকিস্তান। উল্টে সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে তাঁরা। যদিও এর জবাব ভারতীয় সেনা দিচ্ছে। কিন্তু এই লড়াইয়ে ভারতীয় সেনার কয়েকজন জওয়ান নিহত ও আহত হয়েছেন বলে খবর। শুক্রবার সেকথা স্বীকারও করে নিয়েছে ভারত সরকার।

ভারতের হামলা নিয়ে মন্তব্য সোফিয়ার

এদিকে সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi) বলেন, “পাকিস্তানের হামলার প্রতিবাদে আমরা চারটি বিমান প্রতিরক্ষা স্থানে সশস্ত্র ড্রোন উৎক্ষেপন করা হয়েছিল। যার মধ্যে একটি প্রাথমিক সতর্কতা রাডার সফলভাবে নষ্ট করেছিল। এসবের পরেও জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান ক্রমাগত গোলাগুলি দিয়ে হামলা করছে”।

ভারতের হামলা নিয়ে মন্তব্য সোফিয়ার

কর্নেল আরও বলেন, “পুঞ্চ, তাংধার, উরি, মেন্ধার, রাজৌরি, আখনুর, উধমপুর সহ একাধিক এলাকায় হামলার চালিয়েছে পাকিস্তান। যদিও তাঁর জবাব দিতে গিয়ে ভারতীয় সেনার বেশ কয়েকজন জওয়ান শহিদ হন। আহতও হয়েছেন অনকে। অন্যদিকে পাকিস্তানের ক্ষয়ক্ষতি হয়েছে বল্ মনে করা হচ্ছে”।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).