Pakistan Has Violated Ceasefire: সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, কড়া হাতে প্রতিরোধের নির্দেশ সেনাকে, জানাল বিদেশ মন্ত্রক

Pakistan Has Violated Ceasefire: সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, কড়া হাতে প্রতিরোধের নির্দেশ সেনাকে, জানাল বিদেশ মন্ত্রক
Vikram Misri (Photo Credit: YouTube)

ভারত (India), পাকিস্তানের (Pakistan) মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে গত কয়েকদিন ধরে যা চলছিল, তা শনিবার পূর্ণাঙ্গ রূপ পায়। অর্থাৎ ভারত, পাকিস্তানের ভিতরে শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি (Ceasefire) লাগু হয়।  তবে আজ রাত বাড়তেই পাকিস্তানের দিক থেকে একাদিক ড্রোন উড়ে আসতে শুরু করে।সেই সঙ্গে শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিষয়টি নিয়ে হইচই শুরু হলে, সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি বলেন, যে সংঘর্ষ বিরতি হয়েছিল ভারত, পাকিস্তানের মাঝে, তা শেহবাজ সরকার মেনে চলেনি। ভারত সংঘর্ষ বিরতি মেনে কাজ করছে। তবে পাকিস্তানের যে ব্যবহার, তা অত্যন্ত নিন্দনীয়। পাকিস্তানের দিক থেকে যে বিযবহার করা হয়েছে,তা বন্ধ করা উচিত। পাকিস্তানের এই ধরনের ব্যবহার বন্ধ করে উপযুক্ত পদক্ষেপ করা উচিত বলে জানান বিক্রম মিস্রি। সেই সঙ্গে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে, সেনা যেন তা পূর্ণাঙ্গরূপে প্রতিরোধ করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান বিদেশ সচিব।

আরও পড়ুন: There Is No Firing Along LOC: সংঘর্ষ বিরতির পর সীমন্তে কোনও গুলি চলেনি, খবর প্রতিরক্ষা সূত্রে

দেখুন কী জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে...

(The above story first appeared on LatestLY on May 10, 2025 11:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).