Pakistan Army Firing At LOC: জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর গুলি চালাল পাক সেনা, পাল্টা জবার ভারতীয় সেনাবাহিনীর

সোমবার সারারাত ধরে চলে গোলাগুলি। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে এই পুরো বিষয়টি জানানো হয়েছে।

Pakistan Army Firing At LOC: জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর গুলি চালাল পাক সেনা, পাল্টা জবার ভারতীয় সেনাবাহিনীর
Indian Army (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ ফের উত্তপ্ত কাশ্মীর (Jammu and Kashmir)। কুপওয়ারা (Kupwara), বারামুল্লা (Baramulla) থেকে আখনুর সেক্টর (Akhnoor Sector)সীমান্তে গুলি চালাল পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে চলল রাউন্ডের পর রাউন্ড গুলি। পাল্টা উত্তর দিল ভারতীয় সেনা। সোমবার সারারাত ধরে চলে গোলাগুলি। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে এই পুরো বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে টানা পাঁচ রাত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে গুলি চালাল পড়শি দেশের সেনা বাহিনী। এই ঘটনায় দু'পক্ষের মধ্যে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফের উত্তপ্ত কাশ্মীর, নিয়ন্ত্রণ রেখা লক্ষ করে গুলিবর্ষণ পাক সেনার

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই সঙ্গেই এই ঘটনার জেরে নতুন করে চিড় ধরেছে ভারত-পাকিস্তান সম্পর্কে। পহেলগাঁও জঙ্গি হানার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। আর এরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। বাতিল করে দেওয়া হয়েছে পাক ভিসা। নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। যার জেরে বিপাকে পড়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পাল্টা কিছু পদক্ষেপ করেছে পড়শি দেশও। সবমিলিয়ে বর্তমানে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ক্রমশ যুদ্ধের আবহ তৈরি হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ।

জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর গুলি চালাল পাক সেনা

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 07:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).