India-Pakistan: উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা, ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা, পালটা ভারতীয় সেনার

পাক সেনাবাহিনী জঙ্গিদের দেশে ফেরাতে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেই মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। পাক সেনাকে প্রত্যাঘাত করতে ব্যস্ত থাকবে ভারতীয় সেনা। আর সেই সুযোগে জঙ্গিরা নির্বিঘ্নে পৌঁছে যাবে নিজেদের ডেরায়।

India-Pakistan: উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা, ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা, পালটা ভারতীয় সেনার
BSF (Photo Credits: X)

শ্রীনগর, ৩ মেঃ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ জারি রেখেছে পাক সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকার নিয়ন্ত্রণ রেখায় 'বিনা উসকানিতে' গুলি চালায় পাকিস্তানি সেনা। চুপ থাকেনি ভারতীয় সেনাও (Indian Army)। পালটা গুলি চালিয়েছে তারাও।

সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাত ও শনিবার ভোরে জম্মু কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী (Pakistan Army)। পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর থেকে লাদাখের কার্গিল সেক্টরে ১৭০ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি সীমান্ত একমাত্র নিয়ন্ত্রণ রেখা যেখানে এখনও পাকিস্তান সেনাবাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ডের প্রভাব পড়েনি। গত কয়েকদিনে পাক সেনা কুপওয়ারা, বারামুল্লা, রাজৌরি, পুঞ্চ, নওশেরা এবং আখনুর সহ বিভিন্ন সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে অকাতরে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। ভারতীয় সেনার কোনরকম উসকানি ছাড়াই।

পাক সেনাবাহিনী জঙ্গিদের দেশে ফেরাতে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেই মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। পাক সেনাকে প্রত্যাঘাত করতে ব্যস্ত থাকবে ভারতীয় সেনা। আর সেই সুযোগে জঙ্গিরা নির্বিঘ্নে পৌঁছে যাবে নিজেদের ডেরায়।

গত ২২ এপ্রিল, জম্মু কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় আচমকাই হামলা চালায় পাক জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জনই বেড়াতে এসেছিলেন ভূ-স্বর্গে। ১ জন স্থানীয়। এই ঘটনা ভারত-পাকিস্তান সম্পর্ককে চরমে তুলেছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। আটারি-ওয়াঘায় সীমান্ত বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। ভিসা (স্বল্পমেয়াদি) বাতিল করে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনীতিক ব্যবসা বন্ধ করে দিয়েছে নয়া দিল্লি।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 07:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).