India Pakistan Border: টানা ৬ রাত, ফের সীমান্তে গুলি চালাল পাক সেনা, পাল্টা উত্তর ভারতের
ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত।
নয়াদিল্লিঃ টানা ছয় দিন অতিক্রান্ত। রোজ রাতভর নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাল পাকিস্তান সেনা (Pakistan Army)। পাল্টা উত্তর দিল ভারতীয় সেনা (Indian Army)। মঙ্গলবার রাতেও একই ভাবে উত্তপ্ত হয়ে উঠল সীমান্ত এলাকা। গুলি চলল জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) সুন্দেরবানী (Sunderbani), নাউশেরা (Naushera), আখনুর সেক্টরে (Akhnoor Sector)। মঙ্গল সকালে ভারতীয় সেনার তরফে এই গোলাগুলির বিষয়টি জানানো হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ফের উত্তপ্ত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা, রাতভর চলল গুলি
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৫ জন নিরীহ পর্যটকের। প্রাণ যায় এক স্থানীয় ঘোড়া চালকের। নাম, পরিচয় জেনে বেছে বেছে গুলি করা হয় পর্যটকদের। এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর এই ঘটনার পর থেকেই ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। পাল্টা ভারতের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই আবহে ভারত-পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। যার জেরে সীমান্তে রোজ ছড়াচ্ছে উত্তেজনা।
ফের সীমান্তে গুলি চালাল পাক সেনা, পাল্টা উত্তর ভারতের
During the night of 29-30 April, Pakistan Army posts initiated unprovoked small-arms fire across the Line of Control opposite the Naushera, Sunderbani and Akhnoor sectors in the Union Territory of Jammu & Kashmir. Indian Army troops responded swiftly and proportionately: Indian… pic.twitter.com/W86iRp1wkR
— ANI (@ANI) April 30, 2025
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 07:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

