Pahalgam Terrorist Attack: 'আল্লাহু আকবর' বলে মানুষ মারছিল জঙ্গিরা, পহেলগামে সেদিন কী হয় প্রকাশ করলেন বেঁচে ফেরা পর্যটক ঋষি, শুনলে শিউরে উঠবেন
প্রাণ ভয়ে ঋষি এবং তাঁর স্ত্রী, পুত্র সেখান থেকে বেরোতে পারেননি। প্রায় ১৮, ২০ মিনিটের মধ্যে এরপর ভারতীয় সেনা বৈসরণ ভ্যালিতে হাজির হয় এবং সমস্ত পর্যটকদের উদ্ধার করে বলে জানান ঋষি ভাট। তবে প্রাণে বেঁচে গেলেও ২২ এপ্রিলের সেই ভয়াবহ ছবি কিছুতেই ভুলতে পারছেন না ঋষি।
আহমেদাবাদ, ২৯ এপ্রিল: পহেলগামে জঙ্গি হামলা (Pahalgam Terrorist Attack) থেকে কোনওক্রমে বেঁচে ফিরেছেন ঋষি ভাট (Rishi Bhatt)। গুজরাটের (Gujarat) আহমেদাবাদের বাসিন্দা ঋষি যখন বৈসরণ ভ্যালিতে জ়িপলিং করছিলেন, সেই সময় তিনি ছিলেন মহাআনন্দে। ফলে গুলি চলা শুরু হওয়ার পরও প্রথমে ঋষি কিছু বুঝতে পারেননি তিনি। ফলে জ়িপলিংয়ের মাঝে যখন গুলি চলতে শুরু করে, ঋষি তখনও হাসছিলেন। যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সোমবার। যেখানে ঋষিকে হাসি মুখে জ়িপলিং করতে দেখা যায় বৈসরণ ভ্যালিতে। ঋষি যখন জ়িপলিং করছিলেন, সেই ভিডিয়ো লক্ষ্য করলে দেখা যাবে, তাঁর পিছনে তখন জঙ্গিরা গুলি চালাতে শুরু করেছে। 'আল্লাহু আকবর' বলে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। যে ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে ফের আতঙ্ক ছড়ায়।
এরপরই আহমেদাবাদের বাসিন্দা ঋষি ভাট (Ahmedabad Tourist Rishi Bhatt) এএনআইয়ের এক সাক্ষাৎকারে জানান, তিনি প্রথমে কিছুই টের পাননি। ফলে নীচে কী হচ্ছে, তা তাঁর বোধগম্য হয়নি। এরপর তাঁর স্ত্রী যখন নীচের থেকে চিৎকার শুরু করেন, সেই সময় তাঁর হুঁশ ফেরে। কোনওক্রমে জ়িপলিং থেকে ঝাঁপ দিয়ে নীচে নেমে, এক ছোঁ মেরে প্রায় স্ত্রী, পুত্রকে নিয়ে তিনি লুকিয়ে পড়েন। ঝোপের আড়াল থেকে ঋষিরা দেখতে পান, কীভাবে জঙ্গিরা খেলার পুতুলের মত করে গুলি ছুঁড়ছে। মানুষ মারছে।
প্রাণ ভয়ে ঋষি এবং তাঁর স্ত্রী, পুত্র সেখান থেকে বেরোতে পারেননি। প্রায় ১৮, ২০ মিনিটের মধ্যে এরপর ভারতীয় সেনা বৈসরণ ভ্যালিতে হাজির হয় এবং সমস্ত পর্যটকদের উদ্ধার করে বলে জানান ঋষি ভাট। তবে প্রাণে বেঁচে গেলেও ২২ এপ্রিলের সেই ভয়াবহ ছবি কিছুতেই ভুলতে পারছেন না ঋষি।
শুনুন কী বললেন ঋষি ভাট...
#WATCH | #PahalgamTerroristAttack | In a viral video, a tourist was seen ziplining when terrorists suddenly started firing. The tourist from Gujarat's Ahmedabad, Rishi Bhatt, recalls the incident
"...Firing started when I was ziplining...I did not realise this for around 20… pic.twitter.com/ZjmJxrl8Y7
— ANI (@ANI) April 29, 2025
গত সপ্তাহে পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট লস্কর-ই-তইবার জঙ্গিরা। পরপর গুলি চালিয়ে জঙ্গিরা ২৬ জনকে নির্মমভাবে হত্যা করে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

