Delhi: রাজমিস্ত্রির কাজের জন্য আনা হত বাংলাদেশিদের, দিল্লি থেকে আটক মূল চক্রী সহ অসংখ্য অনুপ্রবেশকারী

যুদ্ধ আবহের মধ্যে দিল্লির দক্ষিণ-পূর্ব জেলা থেকে আটক ৭৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিগত কয়েকদিন ধরেই ওই জেলায় ধরপাকড় শুরু করেছিল পুলিশ।

Delhi: রাজমিস্ত্রির কাজের জন্য আনা হত বাংলাদেশিদের, দিল্লি থেকে আটক মূল চক্রী সহ অসংখ্য অনুপ্রবেশকারী
Delhi Police (Photo Credit: Wikipedia)

যুদ্ধ আবহের মধ্যে দিল্লির (Delhi) দক্ষিণ-পূর্ব জেলা থেকে আটক ৭৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিগত কয়েকদিন ধরেই ওই জেলায় ধরপাকড় শুরু করেছিল পুলিশ। শনিবার সেই অভিযানেই গ্রেফতার করা হয় ৪৭ জন বাংলাদেশিকে। যার মধ্যে পুরুষ, মহিলা সকলেই ছিল বলে খবর। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথিপত্র। জানা যাচ্ছে, এই তল্লাশি অভিযানেই বেশ কয়েকজন পাচারকারী আগে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করেই দিল্লি সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়ে পাকড়াও করা হয়েছে অসংখ্য বাংলাদেশিকে।

পুলিশের জালে বাংলাদেশি পাচারকারী

পুলিশসূত্রে খবর, মাসখানেক আগে এক তল্লাশি অভিযানে ধরা পড়েছিলেন চাঁদ মিঞা নামে এক ব্যক্তি। তাঁকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সে মাঝেমধ্যেই বাংলাদেশে যেত সেখান থেকেই রাজমিস্ত্রির কাজের জন্য বাংলাদেশিদের নিয়ে আসত। তারপর তাঁদের বিভিন্ন রাজ্যে পাঠাত। সে একসঙ্গে ৭ থেকে ১০ জনকে চোরাপথে নিয়ে আসত। সম্প্রতি তাঁকে আটক করার পর শুধুমাত্র দক্ষিণ-পূর্ব জেলা থেকেই ৭৫ জনকে আটক করেছে পুলিশ।

দেখুন পুলিশের বক্তব্য

অনান্য রাজ্য থেকেও গ্রেফতার বাংলাদেশি

এছাড়া চেন্নাই থেকে ৩৩ জন ও বিজয়ওয়ারা থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার বা্ংলাদেশিদের তাঁদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে ভারতের সঙ্গে পাকিস্তানের দুরত্ব অনেকটাই বেড়েছে। পাশাপাশি বাংলাদেশেও সরকার বদলের সঙ্গে সঙ্গে পারস্পরিক সম্পর্ক। সেই কারণে দুই দেশের অবৈধ নাগরিকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

 

(The above story first appeared on LatestLY on May 03, 2025 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).