Pahalgam Terror Attack: সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট, অসম থেকে গ্রেফতার কমপক্ষে ৩০

অভিযুক্তের তালিকায় ছিলেন উকিল, শিক্ষক, সাংবাদিক বহু পেশার মানুষ। বর্তমানে সেই তালিকা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

Pahalgam Terror Attack: সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট, অসম থেকে গ্রেফতার কমপক্ষে ৩০
Jail, Representational Image (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগাঁওয়ে জঙ্গি হানার (Pahalgam Terror Attack) প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, তখন পাকিস্তানের (Pakistan)সমর্থনে পোস্ট। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই ধরনের পোস্ট করার দায়ে অসম থেকে গ্রেফতার ৩০। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই গ্রেফতার করা হয়েছে এই ৩০ জনকে। পহেলগাঁও গণহত্যা কাণ্ডের পর পরই অসম থেকে এই ধরনের পোস্ট করার জন্য কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের তালিকায় ছিলেন উকিল, শিক্ষক, সাংবাদিক বহু পেশার মানুষ। বর্তমানে সেই তালিকা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সমর্থনে পোস্ট করলেই গ্রেফতার, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী সাফ বলেন, "ভারত আর পাকিস্তান দু'টি সম্পূর্ণ ভিন্ন দেশ। এই দুই রাষ্ট্রের মধ্যে কোনও মিল নেই। আমাদের মনে রাখতে হবে আমরা শত্রু দেশ।" পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করলে শাস্তি পেতে হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর এই নৃশংস ঘটনার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সর্বপ্রথম ছত্তিশগড় থেকে গ্রেফতার করা হয় এক মৌলবীকে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরিবারের সামনে গুলি করে হত্যা করা হয় ২৫ জন পর্যটককে। তাঁদের বাঁচাতে গিয়ে প্রাণ যায় স্থানীয় এক ঘোড়া চালকের। নাম ও পরিচয় জেনে ঠাণ্ডা মাথায় বেছে বেছে পর্যটকদের খুন করে জঙ্গিরা। এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই সঙ্গেই এই ঘটনার জেরে নতন করে জট পেকেছে ভারত-পাকিস্তান সম্পর্কে। ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একাধিক পোস্ট।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট, অসম থেকে গ্রেফতার কমপক্ষে ৩০

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).