Operation Sindoor: অপারেশন সিঁদুরে নিকেশ ১০০ জঙ্গি, সর্বদলীয় বৈঠকে জানালেন রাজনাথ সিং

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। জঙ্গিদের গুলিতে পরিবারের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৫ জন পর্যটক।

Operation Sindoor: অপারেশন সিঁদুরে নিকেশ ১০০ জঙ্গি, সর্বদলীয় বৈঠকে জানালেন রাজনাথ সিং
সর্বদলীয় বৈঠক (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)'এর পর এই প্রথম সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) জানান, পাকিস্তানের (Pakistan) মাটিতে ভারতের 'প্রিসেশন স্ট্রাইক'-এ ১০০ জঙ্গি নিকেশ হয়েছে। ভারত-পাক ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনার পাশে রয়েছে সমস্ত দল, এমনটাই জানিয়েছেন বিরোধীরা।

১০০ তে ১০০ 'অপারেশন সিঁদুর'

বুধবার রাতে যখন গভীর ঘুমে আচ্ছন্ন গোটা দেশ, তখন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। ৯ টি জায়গায় আঘাত হানা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ডেরা। রাত ১.০৫ এ শুরু হয় অপারেশন চলে রাত ১.৩০ পর্যন্ত। ২৫ মিনিটের অভিযানে কার্যত লণ্ডভণ্ড করে দেওয়া হয় একের পর এক জঙ্গিঘাঁটি। এই অভিযানে প্রায় ১০০-এর বেশি জঙ্গি খতম হয়েছে বলে জানালেন রাজনাথ সিং। সেনার তরফে গতকালই জানানো হয়েছিল এই অভিযানে পাক সেনা বা কোনও সাধারণ নাগরিকের উপর আঘাত হানা হয়নি। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। জঙ্গিদের গুলিতে পরিবারের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৫ জন পর্যটক। মৃত্যু হয় স্থানীয় এক ঘোড়া চালকের। এরপর থেকেই এই নৃশংস জঙ্গি হানার প্রতিবাদে ফুঁসছিল গোটা দেশ। অবশষে পহেলগাঁও গণহত্যার ১৫ দিনের মাথায় জবাব দিয়েছে ভারত।

অপারেশন সিঁদুরে নিকেশ ১০০ জঙ্গি, সর্বদলীয় বৈঠকে জানালেন রাজনাথ সিং

(The above story first appeared on LatestLY on May 08, 2025 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).