Open Fire At BJP Leader Video: প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা (দেখুন সেই ভিডিও)
সূত্রের খবর, স্থানীয় বিজেপি নেতা সন্তোষ কুমার শর্মা একজন গয়না ব্যবসায়ী। রবিবার যখন তিনি নিজের দোকান দুই বন্ধুর সাথে বসেছিলেন, সে সময় তিন অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করে এসে ওই নেতাকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) মোরেনা এলাকায়। সূত্রের খবর, স্থানীয় বিজেপি নেতা সন্তোষ কুমার শর্মা একজন গয়না ব্যবসায়ী। রবিবার যখন তিনি নিজের দোকান দুই বন্ধুর সাথে বসেছিলেন, সে সময় তিন অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করে এসে ওই নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও জানা যাচ্ছে, ওই বিজেপি নেতা নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন আততায়ী যুবক মুখ ঢেকে এলাকায় এসেছিল।ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এই হামলা হয়েছে তা জানার জন্য পুলিশ শুরু করেছে তদন্ত।
ON CAMERA: 3 men on bike open fire at BJP leader in popular market area in MP's Morena, shocking video surfaces ?#MadhyaPradesh #BJP #Morena #Video #Viral #Shocking pic.twitter.com/aRg166rrkD
— Free Press Journal (@fpjindia) January 9, 2023
(The above story first appeared on LatestLY on Jan 09, 2023 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

