World Health Day 2022: বিশ্ব স্বাস্থ্য দিবসে পৃথিবীর সুস্থতা কামনা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, (দেখুন ছবি)

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day 2022) উপলক্ষে দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত যোগ উৎসবে অংশ নিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Lok Sabha speaker Om Birla।

World Health Day 2022: বিশ্ব স্বাস্থ্য দিবসে পৃথিবীর সুস্থতা কামনা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, (দেখুন ছবি)
World Health Day 2022 (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৭ এপ্রিল: আজ বিশ্ব স্বাস্থ্য দিবস  (World Health Day 2022) উপলক্ষে দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত যোগ উৎসবে অংশ নিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Lok Sabha speaker Om Birla। এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

চলছে যোগাভ্যাস, দেখুন ছবি

এদিন সংবাদ সংস্থা ANI-কে ওম বিড়লা বলেন, " বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমি সমগ্র বিশ্বের সুস্থতা কামনা করে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যোগাভ্যাস আমাদের পূর্বপুরুষদের জীবনধারা। আমরা 'আজাদি কা অমৃত মহোৎসব'  সম্পর্কিত আন্তর্জাতিক যোগ দিবসের আগে আজ এই যোগ উৎসবের আয়োজন করেছি।"

(The above story first appeared on LatestLY on Apr 07, 2022 09:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).