Delhi: রাতের শহরে রহস্যজনকভাবে মৃত্যু হল এক ব্যক্তি! খুনের তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ
রাতের দিকে বাইকে করে শিলমপুর এলাকা দিয়ে ফিরছিলেন বছর ৪৮-এর মনোজ কুমার। হঠাৎ সাড়ে ৯টা নাগাদ রাস্তার ধারে একজায়গায় দাঁড়ালো ওই ব্যক্তি। তাঁর দুই ঘন্টা পর পুলিশের কাছে খবর এল যে ওই জায়গাতেই মৃত্যু হয়েছে মনোজের। উত্তর-পূর্ব দিল্লির এই ব্যস্ত রাস্তায় আচমকা এই রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলের কাছেই একটি বেসরকারি হাসপাতাল থেকে খবরটি পুলিশে জানানো হয়। আর তাতেই দানা বাধল রহস্যের।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবকের বুকে ছুরি বসিয়ে খুন করা হয়েছে। যদিও ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের বক্তব্য, যুককটির বাইকে তিনি ছাড়া কেউ ছিলেন না। এমনকী কেউ তাঁর গাড়িও দাড় করায়নি। ফলে তিনি নিজের ইচ্ছাতেই ওই এলাকায় নেমেছিলেন। ফলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আর কাউকে দেখা যায়নি। এদিকে দেহটি উদ্ধার করে আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো বয়েছে।
#WATCH | Delhi: On a bike-rider stabbed to death in Seelampur area, DCP North East Delhi Joy Tirkey says, "The incident took place at 9.30 pm last night. We received the information at 11.30 pm. The deceased is 48-year-old and their name is Manoj Kumar... The motive of the murder… pic.twitter.com/Y8szgtpBxS
— ANI (@ANI) June 19, 2024
পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই খুনটি টাকা পয়সা হাতানোর জন্য হয়নি। বরং পরিচিত কেউ হত্যা করেছে। কারণ মৃতের মানি ব্যাগে টাকা, কার্ড সবই রয়েছে। শুধুমাত্র হারিয়ে গিয়েছে মোবাইল ফোন। সেটির খোঁজে তল্লশি চালাচ্ছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jun 19, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

