Ajit Doval Meets Narendra Modi: বুধে মক ড্রিল, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার বৈঠকে মোদী-ডোভাল, জবাব কি তবে সময়ের অপেক্ষা?
তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। রাতারাতি পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জেরে যখন নতুন করে ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্কে উত্তাপ ছড়িয়েছে, তখন দেশের নিরাপত্তা নিয়ে ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (NSA Ajit Doval)সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সকালে মোদীর সঙ্গে দেখা করেন ডোভাল। গত ৪৮ ঘণ্টায় ডোভালের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই আগামিকাল ৭ মে দেশের ২৮৮ টি এলাকায় মক ড্রিলের কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। মক ড্রিল নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন,এনডিআরএফ-র ডিজি, সিভিল ডিফেন্স সহ পদস্থ কর্তারা। ফের মক ড্রিলের ঠিক আগের দিন মোদী-ডোভাল বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালেই মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন ডোভাল। দেশের নিরাপত্তাসহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে এমনটাই অনুমান।
ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডোভাল, বড় কিছু ঘটার অপেক্ষা?
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে নাম ও পরিচয় জেনে হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় প্রাণ জারিয়েছেন ২৫ জন পর্যটক ও ১ জন স্থানীয় ঘোড়াচালক। পহেলগাঁওয়ের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন। আর এরপর থেকেই তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। রাতারাতি পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। যার জেরে বিপাকে পড়েছে পাকিস্তান।
বুধে মক ড্রিল, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার বৈঠকে মোদী-ডোভাল, জবাব কি তবে সময়ের অপেক্ষা?
NSA Doval Meets PM Modi Amid Tensions With Pakistan Over Pahalgam Attackhttps://t.co/BxnXvj7TK7 pic.twitter.com/PgvjRuKHCJ
— NDTV (@ndtv) May 6, 2025
(The above story first appeared on LatestLY on May 06, 2025 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

